চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

জুনায়েদ সহলজুনায়েদ সহল
৫:১৬ অপরাহ্ণ ৩০, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বকাপ ঘিরে দারুণ একটি সমীকরণ আছে। যে সমীকরণ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনারই আবারও বিশ্বসেরা হওয়ার আশার ফানুস ওড়াচ্ছে! এটি ১২ বছর তত্ত্ব বা ‘টুয়েলভ ইয়ার থিওরি’ হিসেবে পরিচিত। কোন দল বিশ্বকাপের ফাইনালে হারলে ১২ বছর পর আবার তারাই হয় বিশ্বচ্যাম্পিয়ন।

১২ বছর তত্ত্ব বিশ্বকাপ ইতিহাসে ঘটেছে ৩ বার। এদিকে সর্বশেষ ১২ বছর আগে পরাজিত দলটি নাম আর্জেন্টিনা, ২০১৪ ব্রাজিল আসরে ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আলবিসেলেস্তেরা। অর্থাৎ, তত্ত্ব মতে এবারের বিশ্বজয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির দলই।

বিশ্বকাপ ইতিহাস এক্ষেত্রে পরপর তিনটি ঐতিহাসিক চক্রের কথা বলে। যেখানে ১২ বছরের ব্যবধানে ফাইনালে হারা ৩ দল ইতালি, জার্মানি ও ফ্রান্স শিরোপা উঁচিয়ে ধরেছিল।

ইতালি ১৯৯৪ ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের কাছে পেনাল্টিতে হেরেছিল। ঠিক ১২ বছর পর ২০০৬ আসরে জার্মানিতে নিজেদের চতুর্থ শিরোপা জিতেছিল। জার্মানি ২০০২ আসরের ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল। ১২ বছর পর ২০১৪ আসরে ব্রাজিলেই শিরোপা জিতেছিল। ফ্রান্স ২০০৬ সালে ইতালির কাছে পেনাল্টি শুটআউটে হেরে ১২ বছর পর ২০১৮ রাশিয়া আসরে শিরোপা উঁচিয়ে ধরেছিল।

এদিকে আর্জেন্টিনা ২০১৪ আসরের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল, তত্ত্ব অনুযায়ী আলবিসেলেস্তেরা জিততে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ!

ক্রীড়া বিশ্লেষকরা বলেন, এ ঘটনাটি বেশ মজার। অনেকে আবার দাবি করেন তত্ত্বটি ব্যর্থও হয়েছে। আর্জেন্টিনাই যেমন, ১৯৯০ আসরের ফাইনালে হেরেছিল, কিন্তু ২০০২ আসরে শিরোপা জিততে পারেনি। ব্রাজিল ১৯৯৮ আসরের ফাইনালে হেরেছিল, ৪ বছর পরই ২০০২ আসলে শিরোপা জিতে ফেলেছিল। নেদারল্যান্ডস ২০১০ আসরে হেরেছিল, কিন্তু ২০২২ আসরে শিরোপা জিততে পারেনি। এটি তাই মজার পরিসংখ্যান হয়েই রয়ে গেছে অনেকসময়।

Reneta

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ১২ দিন পর বসতে চলেছে মহাযজ্ঞ। পর্দা নামবে ১৯ জুলাই, সেদিন দেখা মিলবে বিশ্বচ্যাম্পিয়নেরও। ১২ বছর তত্ত্ব মিললে লিওনেল মেসির হাতে আরেকটি বিশ্বচ্যাম্পিয়ন ট্রফির দেখা মিলবে!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাইতালিজার্মানিফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

মে ৩০, ২০২৬

পর্তুগাল ছাড়ছেন হাজারও অভিবাসী, প্রধান গন্তব্য নিজ দেশ এবং স্পেন

মে ৩০, ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

মে ৩০, ২০২৬

প্রেক্ষাগৃহে ‘মাসুদ রানা’, ভাসছে দর্শকদের প্রশংসায়

মে ৩০, ২০২৬

পদ্মার পানির হিস্যার প্রশ্নে জিয়াউর রহমান দৃঢ় অবস্থান নিয়েছিলেন: রিজভী

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT