স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

অসুস্থ শিশুর পাশে একজনের হাত, হামের উপসর্গে শিশু মৃত্যুর খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শিশু অসুস্থ অবস্থায় রয়েছে, হামের উপসর্গে আক্রান্ত, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন শিশু।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে ঢাকায় তিন শিশু, সিলেটে দুই শিশু, চট্টগ্রামে এক শিশু এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯০ শিশু। ফলে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬৯ হাজার ৬১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় ৫৫ হাজার ৭০৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২ হাজার ৫০ শিশু। এছাড়া একই সময় দেশে ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়:উপসর্গ প্রাণহানি শিশুর মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…