চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল: একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট চান সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি, কোনখানেই টি-টুয়েন্টিতে অসামান্য মানিকজোড়টি রেকর্ডের পাতায় বাধেনি এখনও, একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের সেই কীর্তিই গড়তে চান সাকিব আল হাসান। কোয়ারেন্টাইন শেষে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে নেমে ইএসপিএন-ক্রিকইনফোর সাথে আলাপে এমন বলেছেন টাইগার অলরাউন্ডার।

একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি আছে সাকিবের। সেটি বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে। এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের অর্জন আবার দু-দুবার ঝুলিতে জমাতে পেরেছেন তিনি। আছে সাদা পোশাকে একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেটের অনন্য অর্জনও।

কিন্তু টি-টুয়েন্টিতে? ক্রিকেটের ছোট্ট ফরম্যাটটি এখন পর্যন্ত এমন জোড়া কীর্তি গড়ার মতো কারও সন্ধান পায়নি। রেকর্ডের সেই পাতাই লিখতে চান সাকিব। কোন রেকর্ডটি ভাঙার ইচ্ছে? প্রশ্নের মুখে তার উত্তর, ‘এক ম্যাচে সেঞ্চুরি করা ও ৫ উইকেট নেয়া।’

টি-টুয়েন্টিতে এক ম্যাচে সেঞ্চুরির সঙ্গে ৪ উইকেটের কীর্তি অবশ্য আছে, সেটিও সবে দুজনের। পাকিস্তানের ঘরোয়া ম্যাচে তৌফিক উমর, আর আন্তর্জাতিক অঙ্গনে চেক প্রজাতন্ত্রের দাভিজির এই অর্জন আছ, যা মাল্টার বিপক্ষে করেছেন।

অন্যদিকে টি-টুয়েন্টিতে ঝুলিতে ৫ উইকেট জমানোর ম্যাচে সর্বোচ্চ রান ইংল্যান্ডের মঈন আলির করা ৭২, সেটি ইংলিশদের ঘরোয়া লিগে। সেখানে আইপিএলে এপর্যন্ত সেরা অলরাউন্ডিং পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার, ২৯ বলে ৪৮ রানের সঙ্গে ৫ উইকেট নেয়া।

সাকিব এবারের আসরে সর্বোচ্চবারের ও বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে অধীর হয়ে আছেন। ২০১৪ আইপিএলে তার করা ২২৭ রান, সঙ্গে জমানো ১১ উইকেটকে নিজের সেরা বলেছেন।

Reneta

চেন্নাইয়ে আসছে রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২০২১ আইপিএলে যাত্রা হবে সাকিবের কেকেআরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১কেকেআরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT