ক্রিকেট

আইপিএলে বর্ণবাদের শিকার, বলতে গিয়ে মেজাজ হারালেন স্যামি

ক্রিকেটার মাঠে দাঁড়িয়ে, বর্ণবাদের শিকার হওয়ার পর মনোভাব প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ম্যাচের সময় ক্রিকেটার মাঠে দাঁড়িয়ে আছেন, দর্শকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবসময় হাসিখুশি মুখ ধরে রাখার বেশ একটা সুনাম আছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির। ম্যাচের কঠিন সময়েও তার ঠোঁটে লেপ্টে থাকে এক চিলতে হাসির রেখা। সেই মানুষটা যখন কোনকিছু নিয়ে মেজাজ হারান, বুঝতে বাকি থাকে না বিষয়টা গুরুতর। বিষয়টা হল, বর্ণবাদ।

ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের পেশাদারিত্ব নিয়ে সকলে যখন পঞ্চমুখ, সেখানে খেলতে এসে বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্যামি।

পুলিশের হাতে মার্কিন আফ্রিকান-আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিশ্বজুড়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে চলছে জোর প্রতিবাদ। আন্দোলনে শামিল হয়েছেন স্যামিও। মঙ্গলবার আইসিসি ও সব ক্রিকেট বোর্ডকে বর্ণবৈষম্যের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে টুইট করেছেন।

এরপরেই ইনস্টাগ্রামে আইপিএলে বর্ণবাদের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্যামি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তিনি ও তার শ্রীলঙ্কান সতীর্থ থিসারা পেরেরা কীরকম বর্বর আচরণের শিকার হয়েছেন সেটা লিখেছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

পোস্টের সঙ্গে দিয়েছেন অসংখ্য রাগের ইমোও, ‘তো, সানরাইজার্সের হয়ে খেলার সময় যারা আমাদের কাল্লু বলেছে, তাদের কী হবে? ভেবেছিলাম তারা আমাকে কালো শক্তিশালী মানুষ বলেছে। অর্থটা জানার পর আমি ভীষণ রেগে আছি।’

‘আমি জানতে পেরেছি কাল্লু শব্দের মানে কী। তারা আমাকে ও পেরেরাকে এই নামে ডেকেছে। ভেবেছিলাম এর অর্থ কালো শক্তিশালী ঘোড়া। আমার আগের পোস্ট আমাকে ভিন্ন অর্থ বলছে, আর আমি এখন ভীষণ ক্ষুব্ধ।’

বিষয়:আইপিএল ওয়েস্ট ইন্ডিজ বর্ণবাদ ভারত স্যামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…