চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে জাতীয় সঙ্গীত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রীতিমত লিখিতভাবে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া। এ ফ্র্যাঞ্চাইজি কর্ণধারের প্রস্তাব, আইপিএলের পরবর্তী আসরের প্রতিটি ম্যাচে যেন বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত!

সাধারণত সবধরনের আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্ট বা ম্যাচে জাতীয় সঙ্গীত বাজানোর নিয়ম আছে বিশ্বজুড়ে। আইপিএলকে বিশ্বের সেরা ক্রিকেট লিগ উল্লেখ করে ওয়াদিয়ার দাবি, জাতীয় সঙ্গীত বাজলে আরও বেশি করে উজ্জীবিত হবেন ভারতীয় ক্রিকেটাররা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাদ যাওয়ায় বেশ খুশি কিংস ইলেভেন পাঞ্জাব মালিক।

‘উদ্বোধনী অনুষ্ঠান বাদ দেয়াটা ভালো একটা উদ্যোগ। বিসিসিআইয়ের আরেকটা উদ্যোগ নেয়া প্রয়োজন তা হল, আইপিএলে প্রতি ম্যাচে জাতীয় সঙ্গীত বাজানো।’

‘আমি এর আগেও বিসিসিআইকে চিঠি লিখেছি। এবার সৌরভ গাঙ্গুলিকেও লিখলাম। আমার জানামতে মুভি থিয়েটারগুলোতে জাতীয় সঙ্গীত বাজানো হয়।’

ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল (আইএসএল) ও প্রো-কাবাডি লিগে ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজানোর নিয়ম আছে। মার্কিন বাস্কেটবল লিগ এনবিএতেও বেজে ওঠে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত।

‘এটা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আমাদের অসাধারণ জাতীয় সঙ্গীত ও একটা ক্রিকেট লিগ আছে। এনবিএতে যেমন প্রতিটা ম্যাচেই সে দেশের জাতীয় সঙ্গীত বাজে।’ যোগ করেন ওয়াদিয়া।

Reneta

ফুটবলের মতো করে প্রতিটি আসরের আগে প্রাক-মৌসুম টুর্নামেন্ট খেলারও প্রস্তাব দিয়েছেন ওয়াদিয়া, ‘ফুটবলে দেখুন প্রতিটা দলই দেশের বাইরে প্রাক-প্রস্তুতি টুর্নামেন্টে অংশ নেয়। এতে নিজেদের অবস্থা সম্পর্কে জানা যায়, আইপিএলের চাহিদাও বাড়ে। বিসিসিআইয়ের বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখা উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ আইপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT