ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল)এ কলকাতা নাইট রাইডার্সকে ৯ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের ব্রাবোর্নস স্টেডিয়ামে প্রথমেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালর্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে। জবাবে কলকাতা নাইট রাইর্ডাস নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলে ৯ রানে হেরে যায়।
খেলা শুরুর সাথে সাথে রাহানে আর শেন ওয়াটসনের দ্রুত গতিতে তোলা রান আটকাতে না পেরে দিশেহারা হয়ে যায় শাহরুখের কলকাতা। শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাহানেকে রান আউট করলে স্বস্তি ফেরে কলকাতা শিবিরে। কিন্তু অপর প্রান্তে থাকা ওয়াটসন রানের চাকা সচল রাখেন। শেষ পর্যন্ত ওয়াটসনের সেঞ্চুরিতে ২০ ওভারে ১৯৯ রান তোলে রাজস্থান। ওয়াটসন ৯ টি চার ও ৫টি ছয়ের সাহায্য ৫৯ বল মোকাবেলা করে ১০৪ রান তোলে। ৪ ওভারে ৩৬ রান দিলেও সাকিব ছিলেন উইকেট শুন্য।
জবাবে শুরুটা ভাল করতে পারেনি কলকাতা। ২১ রানে দুই উইকেট হারানোর পর ঝড় তোলে আন্দ্রে রাসেল কিন্ত রাসেল আউট হয়ে যান ৩৭ রানে। এরপর ইউসুফ পাঠান হাল ধরে ম্যাচে উত্তেজনা ছাড়িয়ে দেয়। কিন্ত ইউসুফ ৩৫ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে হৃদয় ভাঙ্গে নাইট সমর্থকদের। কিন্ত শেষ রোমাঞ্চের অপেক্ষায় ছিল সাকিবের দিকে কিন্ত ১১ বলে ১৩ রান করে আউট হলে কার্যত এক ওভার আগেই শেষ হয়ে যায় ম্যাচ। এরপর নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান করে নয় রানে হারে কিং খানের দল।
এ হারের ফলে আইপিএল এর পরবর্তী রাউন্ডে খেলা অনিশ্চিত হয়ে পড়ল সাকিবদের।






