চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের টিকেট বিক্রি বন্ধের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, যথা সময়েই শুরু হবে ত্রয়োদশ আইপিএলের আসর। বিসিসিআই সভাপতির সেই কথাকে পাত্তাই দিচ্ছে না মহারাষ্ট্র রাজ্য সরকার। করোনা ভাইরাস নিয়ে করণীয় বিষয়ক জরুরি সভার পর বুধবার আইপিএলের টিকেট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের প্রশাসকরা।

রাজ্যের স্কুল এবং আইপিএলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুরে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বৈঠকের পরপরই নির্দেশ দেয়া হয় টিকেট বিক্রি বন্ধের। রাজ্য সরকারের এ সিদ্ধান্তের পর হুমকির মুখে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচ। ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ম্যাচটি।

আইপিএল চললে চলতে পারে, তবে মাঠে কোনো দর্শক ঢুকতে দেয়া হবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন একজন সিনিয়র মন্ত্রী, ‘করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, আমরা সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখতে চাই। আমরা রাজ্যে কোনরকম জনসমাবেশ দেখতে চাই না। আর সবার জন্য পরামর্শ থাকবে এসব জনসমাগম এড়িয়ে চলার। মন্ত্রীসভায় আইপিএল নিয়ে আলোচনা হয়েছে। একটি শর্ত মেনেই আইপিএল চলতে পারে। তা হল, দর্শকদের কাছে কোনো টিকেট বিক্রি করা যাবে না।’

‘এবছর টিকেট বিক্রি না করেও আইপিএল চালানো সম্ভব। কারণ তাদের আয়ের মূল অংশটা আসে টিভিতে সম্প্রচার, বিজ্ঞাপন থেকে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিষয়টি মন্ত্রীসভাকে জানিয়েছেন। তারপরই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এমন জানিয়েছেন আরেক মন্ত্রী।

মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তের পর একই সিদ্ধান্ত আসতে পারে কর্ণাটক রাজ্য থেকেও। সেখানকার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেয়া হয়েছে আইপিএল বন্ধের অনুরোধ জানিয়ে।

এ দুই রাজ্যকে টেক্কা দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। করোনা ভাইরাস আতঙ্কে আইপিএল বন্ধের জন্য রীতিমতো আপিল করেছেন আইনজীবী অ্যালেক্স বেনজিগর। বৃহস্পতিবার বিচারপতি এমএম সুনদ্রেশ ও কৃষ্ণণ রামস্বামীর ডিভিশন বেঞ্চের সামনে আবেদনের শুনানি হবার কথা।

Reneta

ভারতে এরইমধ্যে সনাক্ত হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। বাতিল হয়েছে ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ভারতের ম্যাচগুলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ আইপিএলকরোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কটল্যান্ড মেয়েদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

মে ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর স্বপ্নপূরণ!

মে ৩০, ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান; ছবি: সংগৃহীত

জিয়া বেঁচে থাকলে দেশের আর্থ-সামাজিক অবস্থা ভিন্ন হতো: অধ্যাপক মামুন

মে ৩০, ২০২৬

ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

মে ৩০, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সমানে-সমান ও উপভোগ্য হবে: ভারত কোচ

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT