চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের আফসোস বাড়াচ্ছেন গাপটিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলো হয়ত ভেতরে ভেতরে আফসোসে পুড়ে মরছে! খেলোয়াড় কেনার নিলামে মার্টিন গাপটিলকে পাত্তাই দেয়নি কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি। সেই ক্ষোভেই কিনা কিউই ব্যাটসম্যান পুরো ক্রিকেট বিশ্বকে দেখাচ্ছেন, কতটা ভয়ঙ্কর টি-টুয়েন্টি ব্যাটসম্যান তিনি!

শুক্রবার ট্রান্স-তাসমান টি-টুয়েন্টি সিরিজে ২৪৩ রানের পাহাড় গড়েও অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে নিউজিল্যান্ড। দল হারলেও ১০৫ রানের দারুণ এক শতক হাঁকিয়ে কিউই রেকর্ড ভেঙেচুরে একাকার করেছেন গাপটিল। গড়েছেন একাধিক রেকর্ড।

অজিদের বিপক্ষে শতক হাঁকাতে গাপটিল বল খেলেছেন ৪৯টি। এতে নিউজিল্যান্ডের হয়ে এখন দ্রুততম টি-টুয়েন্টি সেঞ্চুরিয়ানের নামটি তার। ভেঙেছেন সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ৫০ বলে শতক হাঁকানোর রেকর্ড।

Banglabid

কেবল দ্রুততম শতকেই নয়, গাপটিল কেড়ে নিয়েছেন ম্যাককালামের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটিও। ২,১৪০ রান নিয়ে এই ম্যাচের আগ পর্যন্ত কিউইদের সর্বোচ্চ টি-টুয়েন্টি রান সংগ্রাহক ছিলেন ম্যাককালাম। দুই শতক ও ৩৪.১৮ গড়ে ২,১৮৮ রান নিয়ে এখন সবার উপরে এখন গাপটিল।

মূর্তিকারিগর

যার রেকর্ড কেড়ে নিয়েছেন, এখন তারই শুভেচ্ছা পাচ্ছেন গাপটিল। টুইটারে সাবেক সতীর্থের প্রশংসায় মেতেছেন ম্যাককালাম, ‘দুর্দান্ত, গাপটিলের এটা পাওনাই ছিল।’

Reneta

গাপটিলের দিনে ৩৩ বলে ৭৬ রান করেছেন টি-টুয়েন্টির আরেক সেরা ব্যাটসম্যান কলিন মুনরো। অথচ নিলামের শুরুতে তাকেও খুব একটা পাত্তা দেয়নি আইপিএল দলগুলো। শেষ মুহূর্তে অবশ্য ১.৯ কোটিতে দিল্লি ডেয়ারডেভিলসে নাম লিখিয়েছেন কিউই মারকুটে ব্যাটসম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০১৮মার্টিন গাপটিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT