চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্ডিফের বাংলাদেশকে ভোলেননি গাপটিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৩১ রানে ৪ উইকেট। সহজ জয়ের হাতছানিতে মুখে হাসি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। কিন্তু ম্যাচ শেষে সেই হাসি আর থাকেনি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ২২৪ রানের জুটি গড়ে কিউইদের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকেই বিদায় করে দিয়েছিলেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদ জুটি!

দেড় বছর আগে ওয়েলসের কার্ডিফে ইতিহাস গড়া ম্যাচের পর আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার মুখোমুখি হওয়ার আগে কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিলের মনে খোঁচাচ্ছে কার্ডিফের সেই হারের স্মৃতি।

‘বাংলাদেশের একটি মানসম্পন্ন দল আছে। আর ওরা সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখিয়েছে। ওদের কাছে আমরা শেষ ম্যাচটা হেরে গিয়েছিলাম।’ বাংলাদেশকে যে মোটেও হাল্কাভাবে নিচ্ছেন না সংবাদকর্মীদের মাধ্যমে সেটাই যেন জানিয়ে দিলেন কিউই ওপেনার।

Banglabid

কার্ডিফে ঐতিহাসিক জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন সাকিব আল হাসান। ১১৪ রানের ম্যাচসেরা এক ইনিংস খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএলে আঙুলে চোট পাওয়ায় কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া হচ্ছে না টাইগারদের। বিশ্বমানের একজন প্রতিপক্ষ খেলোয়াড়ের অনুপস্থিতি স্বস্তির হলেও গাপটিল সেটা বুঝতে দিলেন না। টেস্ট সিরিজে দেখা হবে বলে জানিয়ে রাখলেন শুভ কামনা।

‘সাকিব একজন বিশ্বমানের ক্রিকেটার। সে প্রচুর ক্রিকেট খেলে। কিন্তু ক্রিকেটে চোট থাকবেই। তার জন্য এটা দুর্ভাগ্য যে প্রয়োজনের সময় চোটে পড়াটা। তবে সে একটা বিশ্রাম পেল। খুব সম্ভবত সে টেস্ট সিরিজটা খেলবে।’

নিউজিল্যান্ডের মাটিতে অতীতে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। স্বাগতিকদের জন্য যদি এটা স্বস্তির হয়, তবে অস্বস্তি হচ্ছে ঘরের মাঠে সবশেষ ওয়ানডে রেকর্ড আর নেপিয়ারের ম্যাকলিন পার্কের রহস্যময় উইকেট। এই মাঠেই ভারতের বিপক্ষে ১৫৭ রানে অলআউট হয়েছে কিউইরা। পাঁচ ম্যাচ সিরিজে হেরেছে ৪-১ ব্যবধানে।

Reneta

আগের সিরিজের ব্যর্থতা ভুলে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় গাপটিলের। নেপিয়ারে একটা ভালো সূচনা হলে ম্যাচ হাতে চলে আসবে বলে মত ডানহাতি ওপেনারের, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী যে আমাদের শুরুটা ভালোই হবে। লম্বা দৌড়ের শুরুতে একটা ভালো সূচনা হওয়া দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্টিন গাপটিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেঘনা-ধনাগোদা বাঁধে ৫ শতাধিক গর্ত

আগস্ট ১২, ২০২৬

আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা-মেঘনা-যমুনার পাশাপাশি বেসরকারি খাতেও তেল বিক্রির সুযোগ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিসি হতে ৭০ কোটি টাকা চুক্তি!

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT