চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে প্রধান বিচারপতির অসন্তোষ, দুই সচিবকে তলব

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৭:২৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৬
আদালত
A A

আইন মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে ১২ ডিসেম্বর সকাল ৯টায় হাজির করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা করে আদালতে দাখিল না করায় বৃহস্পতিবার ওই আদেশ দেন আদালত। একইসঙ্গে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির শুরুতেই নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের অগ্রগতির বিষয়ে আরও দুই সপ্তাহ সময় চান এটর্নি জেনারেল মাহবুবে আলম।

Banglabid

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, মাসদার হোসেন মামলার আলোকে বিধিমালা সংক্রান্ত খসড়া করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তারা। এই খসড়া করার জন্য সাক্ষাৎ করে ৭ দিন সময় চেয়ে নিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বিচার ব্যবস্থা এমন অবস্থায় চলে গেছে তাতে প্রধান বিচারপতি হিসেবে কোন ব্যবস্থা নিতে পারছেন না। বিধিমালা করার জন্য আরও সময় দেওয়া গ্রহণযোগ্য নয় বলে এটর্নি জেনারেলকে সাফ জানিয়ে দেন প্রধান বিচারপতি।

সেসময় এটর্নি জেনারেল কিছু বক্তব্য রাখার পর প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতের একজন বিচারকের দুর্নীতি হাতে নাতে ধরা হলেও আইন মন্ত্রণালয়ের কারণে ঠিক সময়ে ব্যবস্থা নেওয়া যায়নি। আরেক বিচারক যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন সে কথাও এটর্নি জেনারেলকে স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি। এমনকি নিম্ন আদালতকে ডিজিটাইজ করার প্রস্তাবনাও মন্ত্রণালয়ের কারণে আটকে গেছে বলে জানান তিনি।

Reneta

এরপর প্রধান বিচারপতি আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করার কথা বললে এটর্নি জেনারেল কিছু বক্তব্য উপস্থাপন করেন। পরে চাকরি বিধিমালার খসড়ার বিষয়ে জানতে ১২ ডিসেম্বর সকালে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহিদুল হক ও সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে হাজির করতে এটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি বলেন, “আইন মন্ত্রণালয় কারসাজি করবে আর বদনাম নিবে সর্বোচ্চ আদালতের- তা হবে না”।

তিনি আরও বলেন, কারও চাপ ছাড়াই জনগণ যাতে বিচার পায় তাই চান তারা।

পরে আইন সচিব চ্যানেল আইকে জানিয়েছেন, বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার খসড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির প্রয়োজনীয় নির্দেশনা দেখে পরবর্তী পদক্ষেপ নেবে আইন মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাল্যবিবাহ নিরোধ আইন পাশের আগে আরো চিন্তাযুক্ত সংশোধন প্রয়োজন

পরবর্তী

আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

পরবর্তী

আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন অা. লীগ তা মেনে নেবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT