চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন অা. লীগ তা মেনে নেবে: প্রধানমন্ত্রী

পান্থ রহমান পান্থ রহমান
৯:০২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সকলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং আওয়ামী লীগ তা মেনে নেবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি আবারো বলেন, নির্বাচনে না গিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করার জন্য জনগণের কাছে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে।

অধিবেশনের শেষ দিনে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পর সমাপনী বক্তব্য দিতে উঠে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক সময়ে তাকে বহন করা উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনায় প্রধানমন্ত্রী বলেন, বিষয়টা মানুষের সৃষ্টি ছিলো। এছাড়াও রোহিঙ্গা, কর্মসংস্থান এবং বিনিয়োগ ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি প্রধামন্ত্রী জানান, বিনা বিচারে জেলে থাকা মানুষের তালিকা তৈরি হচ্ছে।

মাত্র ৫ দিনের সংক্ষিপ্ত অধিবেশনে ৫টি বিল পাস হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অন্যদের মতো বিদেশিদের অর্থে নয় বাংলাদেশ এখন নিজেদের উন্নয়ন বাজেটের ৯০ শতাংশ খরচ করে নিজেদের তহবিল থেকে।

আগামী ফেব্রয়ারিতে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। হিসাব অনুযায়ী নতুন নির্বাচন কমিশনের অধীনেই হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন।

Reneta

ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনে সরকারে প্রতি আহ্বান জানিয়ে ৭ দফা প্রস্তাব  দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এরই মধ্যে গত মঙ্গলবার নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দিয়েছে বিএনপি।

ওইদিন বঙ্গবভন থেকে বেরিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি বিদেশ থেকে আসার পর এ ব্যাপারে আলোচনার উদ্যোগ নেবেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ অাবদুল হামিদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

পরবর্তী

ব্যালট দখলের চেষ্টা বুলেট দিয়ে প্রতিহত করা হবে: ইসি

পরবর্তী

ব্যালট দখলের চেষ্টা বুলেট দিয়ে প্রতিহত করা হবে: ইসি

বিদেশী বিনিয়োগকারীদের আস্থার সংকট কেটে গেছে: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT