চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন তথ্য বলছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৭৪% কার্যকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের বোতল ও স্নোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন লক্ষণযুক্ত রোগ প্রতিরোধে ৭৪ শতাংশ কার্যকর। তবে এই মাত্রা ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৮৩.৫ শতাংশে বৃদ্ধি পায়।

বুধবার প্রকাশিত প্রতিষ্ঠানটির ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্টে নতুন এ তথ্য উঠে আসে।

এর আগে মার্চে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানের করা গবেষণায় বলা হয়েছিলো, রোগ প্রতিরোধে তা ৭৯ শতাংশ কার্যকর।

তখন স্বাস্থ্য কর্মকর্তারা প্রকাশ্যে তিরস্কার করে বলেছিলেন, এই পরিসংখ্যান ‘পুরানো তথ্যের উপর ভিত্তি করে’ দেওয়া।

পরে ওই ফল পুনর্বিবেচনা করে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিলো, সঠিক তথ্য হবে ৭৬ শতাংশ। তারপরেই আবার নতুন করে ক্লিনিকাল ট্রায়াল চালায় প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র, চিলি এবং পেরুতে ২৬ হাজার স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা চালিয়ে এই নতুন তথ্য জানানো হয়। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত ফলাফলে বলা হয়, এসব স্বেচ্ছাসেবক একমাসের ব্যবধানে দুটি ডোজ গ্রহণ করেছেন।

ভ্যাকসিন গ্রহীতা ১৭ হাজার ৬০০ জনের বেশি স্বেচ্ছাসেবকের মধ্যে তীব্র ও সংকটপূর্ণ লক্ষণযুক্ত করোনাভাইরাসের সংক্রমণ দেখা যায়নি। পাশাপাশি যারা মন ভালো রাখার জন্য ওষুধ নিয়েছিলো (প্লেসবো) সেরকম সাড়ে ৮ হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে তীব্র সংক্রমণ দেখা দেয়। এই প্লেসবো দলে দুজন মৃত্যুবরণও করেন- এমন কোনো ঘটনা ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে দেখা যায়নি।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির ভ্যাকসিন গবেষক এবং এই গবেষণার একজন তদন্তকারী ড. আন্না ডারবিন বলেন,  আমি আনন্দের সঙ্গে অবাক হলাম। ভ্যাকসিনটি তীব্র অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির হাত থেকেও রক্ষা করে।

দুর্লভ কিন্তু ভয়াবহ রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি অক্সফোর্ড ইউনিভার্সিটির বানানো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে।

জুলাইয়ের শেষের দিকে জরুরি ব্যবহারের অনুমোদনের বদলে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনে পূর্ণ অনুমোদনের আবেদন করেছিলো অ্যাস্ট্রাজেনেকা। সেখানকার চিফ এক্সিকিউটিভ প্যাসক্যাল সরিয়ট সেই সময়ে জানান, তার আশা এই ভ্যাকসিন এখনও যুক্তরাষ্ট্রে ভূমিকা পালন করতে পারে। যদিও তা প্রত্যাশার থেকে বেশি সময় নিচ্ছে।

যারা এরই মধ্যে অ্যাস্ট্রাজেনেকা বা এমআরএনএ কেন্দ্রিক ফাইজার/বায়োএনটেক এবং মডার্নার ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন প্রতিষ্ঠানটি তাদের জন্য ভ্যাক্সজেভরিয়া নামে বুস্টার ডোজ তৈরি করছে। ১৭০টিরও বেশি দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে ভ্যাক্সজেভরিয়া। আগামী বছরে তারা যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন চাইবে।

ডারবিন বলেন, তিনি আশা করছেন না যুক্তরাষ্ট্রে ভ্যাক্সজেভরিয়া খুব বেশি পরিমাণে ব্যবহার হবে কিন্তু এফডিএ অনুমোদন তাকে বড় মর্যাদা এনে দিবে।

ট্যাগ: অ্যাস্ট্রাজেনেকাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাদকৃষি দিতে পারে মুক্তির আনন্দ

পরবর্তী

সিলেটের ডায়াবেটিস রোগীদের জন্য কৃষক মনজুরের কালো চাল

পরবর্তী
কালো চাল

সিলেটের ডায়াবেটিস রোগীদের জন্য কৃষক মনজুরের কালো চাল

করোনাভাইরাস

ইভ্যালির সব নথি দাখিলের নির্দেশ

সর্বশেষ

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT