চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজন প্রাইমে বান্নাহর দুই শর্টফিল্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘অ্যামাজান প্রাইম’-এ প্রকাশ হতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর দুই শর্টফিল্ম।

বান্নাহ জানান, প্রথমে ইউএসএ এবং ইউকের দর্শকদের জন্য অ্যামাজন প্রাইমে রিলিজ হবে শর্ট ফিল্ম দুটি। এর কয়েকদিনের মধ্যে বিশ্বের অন্য দেশ গুলোর জন্যও রিলিজ হবে শর্টফিল্ম দুটি। একটির নাম ‘ম্যাডবয়-রিলঞ্চড’, অন্যটি হচ্ছে ‘আমার অপরাধ কী’?

সবচেয়ে মজার ব্যাপার হলো একটি শর্টফিল্ম বান্নাহ পরিচালনা করলেও তৌহিদ আশরাফের পরিচালনায় অন্যটিতে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। জানালেন, ইংরেজি সাবটাইটেলে তার এ দুটি শর্টফিল্ম ১ অক্টোবর থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে।

এর আগে দেশের প্রথম ভার্টিকাল ড্রামা হিসেবে ‘ম্যাড বয়’ -এর তিন কিস্তিতে অভিনয় করেছিলেন বান্নাহ। তবে ওই কাজগুলো সিরিয়াস অভিনেতা হিসেবে করেননি।

চ্যানেল আই অনলাইনকে বান্নাহ বললেন, ‘প্রযোজক আকবর হায়দার মুন্না ও পরিচালক তৌহিদ আশরাফ এর উৎসাহে সিরিয়াসলি অভিনয় করতে চেষ্টা করেছি । এবারের ‘ম্যাড বয়’ আগেরগুলোর পরের কিস্তি নয়। এটা একেবারে নতুন করে শুরু। আগের তিনটির সঙ্গে তেমন কোনো মিল নেই।’

বান্নাহ ছাড়াও এতে অভিনয় করেছেন মনিরা মিঠু, তানজিম অনিক প্রমুখ। বান্নাহ বলেন, ‘ম্যাড বয়’ এ ফান এবং সামাজিক সচেতনতা, পারিবারিক বন্ধনের বার্তা থাকবে। তবে কোনো প্রেম নেই।

Reneta

এদিকে, গেলো ঈদে নাটক হিসেবে ইউটিউবে প্রকাশ পায় বান্নাহর নির্দেশনায় ‘আমার অপরাধ কী’। নাটক হিসেবে ইউটিউবে উন্মুক্ত করা হলেও অ্যামাজান প্রাইমে যাবে শর্টফিল্ম হিসেবে। নির্মাতা বলেন, শর্টফিল্ম নয়, দর্শক ইউটিউবে নাটক লিখে সার্চ করে। সেজন্য নাটক নামেই উন্মুক্ত করা হয়েছিল। তবে একজন নির্মাতার ‘পয়েন্ট অব ভিউ’ এটি নাটক নয়। এটির ব্যাপ্তী নাটকের মতো নয়। ফখরুল রিয়ার সহযোগিতায় গল্প পরিবর্তন করে পুনরায় সম্পাদনা করে এর মধ্যে বেশ কিছু পরিবর্তন করে শর্টফিল্ম হিসেবে মুক্তি দিচ্ছি।

বান্নাহ বলেন, শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে সীমাবদ্ধ নয়, বাংলাদেশি নির্মাতা হিসেবে আমার কনটেন্টগুলো বিশ্বের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে পাওয়া যাবে। বিশ্ববিখ্যাত অ্যামাজন প্রাইম দিয়েই ওটিটিতে কাজ শুরু করলাম।

‘ম্যাড বয়- রিলঞ্চড’ বিগ বি এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ১ অক্টোবর মুক্তি পাবে এবং “আমার অপরাধ কী?” এর একটি ভার্সন লুমিনো পিকচার্স এর ইউটিউব চ্যানেলে বর্তমানে দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনমনিরা মিঠুমাবরুর রশিদ বান্নাহলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT