চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাভেঞ্জারস তারকাদের পারিশ্রমিক কত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০২, মে ২০১৯
বিনোদন
A A

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে মার্ভেল ক্লাসিক অ্যাভেঞ্জারস সিরিজের শেষ ছবি ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ১.২ বিলিয়ন ডলার। আর এই ছবিতে অভিনয় করেছেন যে তারকারা, তারা কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ছবিতে রবার্ট ডাউনি জুনিয়র আছেন আয়রনম্যান চরিত্রে। হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী অ্যাভেঞ্জারস তারকাদের মধ্যে সবচাইতে বেশি পারিশ্রমিক পান তিনি। রবার্ট ডাউনি জুনিয়র গত বছরের ব্লকবাস্টার ইনফিনিটি ওয়ার থেকে তিনি আয় করেছিলেন ৭৫ মিলিয়ন ডলার। এর আগে ২০১৭ সালে ‘স্পাইডার ম্যান: হোম কামিং’ ছবির শুটিং এর জন্য প্রতিদিন পাঁচ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। তিন দিনে শেষ করা শুটিং এ তিনি আয় করেছিলেন পনের মিলিয়ন ডলার। আগের ছবিগুলোতেই এত আয় করেছেন, তাই ধারণা করা যাচ্ছে যে এন্ডগেম ছবিতে অবশ্যই সেগুলোকে টপকে গিয়েছেন তিনি।

সুপার হিরো ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস ইভান। ইভানের হাতে এখন আছে পাঁচটি ছবির কাজ। ‘এন্ডগেম’ এ অভিনয়ের আগে তিনি প্রতি ছবির জন্য পারিশ্রমিক নিতেন ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার। ধারণা করা হয়, ‘এন্ডগেম’ ছবির জন্যও সেরকমই নিয়েছেন তিনি। তবে ‘এন্ডগেম’ এর রেকর্ড গড়া সাফল্যের পরে হয়তো পারিশ্রমিক বাড়াবেন এই তারকা।

‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ছবিতে থর চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। থর চরিত্রের জন্য ২০১০ সালে মার্ভেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্রিস হেমসওয়ার্থ। তিনি প্রতি ছবির জন্য ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়ে থাকেন। জানিয়েছেন মার্ভেল চাইলে পরের ছবিতেও থাকবেন তিনি। তবে তখন হয়তো পারিশ্রমিক বাড়িয়ে নিতে পারেন এই তারকা।

স্কারলেট জোহানসন এন্ডগেম ছবির জন্য কত পারিশ্রমিক নিয়েছেন তা জানা যায়নি। তবে তিনি ২০২০ সালে মুক্তির অপেক্ষায় থাকা একটি ব্ল্যাক উইডো নির্ভর ছবির জন্য ২০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে ‘এন্ডগেম’ এর জন্যও সেরকম পারিশ্রমিকই নিয়েছেন তিনি।

ট্যাগ: অ্যাভেঞ্জারসক্রিস হেমসওয়ার্থরবার্ট ডাউনি জুনিয়রলিড বিনোদনস্কারলেট জোহানসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা

পরবর্তী

কাজ এখনো শেষ হয়নি, সতীর্থদের সতর্কবার্তা মেসির

পরবর্তী

কাজ এখনো শেষ হয়নি, সতীর্থদের সতর্কবার্তা মেসির

শপথ

সত্যি কি তারেকের সিদ্ধান্ত?

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT