বাংলাদেশ

অ্যান্টি টেররিজম ইউনিটকে বিশেষায়িত প্রশিক্ষণ দিল সেনাবাহিনীর প্যারা কমান্ডো

সেনাবাহিনী ও বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত প্যারাট্যাগ ইউনিটের সদস্যরা রাস্তায় হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী ও প্যারাট্যাগ ইউনিটের সদস্যরা বিশেষ প্রশিক্ষণের অংশ হিসেবে রাস্তায় হাঁটছেন, প্যারাট্যাগ ইউনিটের সদস্যরা নিরাপত্তা ও প্রশিক্ষণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশের বিশেষায়িত অ্যাটি টেররিজম ইউনিটকে বিশেষায়িত প্রশিক্ষণ (কাষ্টমাইজড এক্সারসাইজ) দিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড।

গত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত সিলেটের জালালাবাদে এই প্রশিক্ষণ পরিচালিত হয়।

আজ বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহামম্দ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কাউন্টার টেররিজমের বিস্তারিত জ্ঞান, ক্লোজ কোয়ার্টার ব্যাটেল এবং কাউন্টার টেরোরিজম ফায়ারিং এর উপর বিশেষ জ্ঞান বিনিময় যার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এই প্রশিক্ষণে পুলিশের একজন পুলিশ সুপার (এসপি), একজন এসআই, চারজন এএসআই এবং ১৮ জন কনষ্টেবল অংশগ্রহণ করেন।

গত ২৪ জুন প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠানে প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মুহসিন আলম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা প্রশিক্ষণ সমাপ্তির সনদ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে পুলিশের সোয়াট টীমের এসপি সানোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:অ্যান্টি টেররিজম ইউনিট প্যারা-কমান্ডো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…