চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপারেশন টোয়াইলাইট: প্যারা-কমান্ডোদের জঙ্গিবিরোধী দ্বিতীয় অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জঙ্গিদের ঘিরে রাখার কারণে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে ওই বাড়ির অসংখ্য মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন। পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য, র‌্যাব এবং সোয়াট বাহিনীর সদস্যরা বারবার চেষ্টা করলেও জঙ্গিরা আত্মসমর্পন করেনি। বেসামরিক লোকজনের যাতে কোনো সমস্যা না হয়, এ বিষয়টি মাথায় রেখে তাই শনিবার সকাল ৯ টার পর ‘অপারেশন ‘টোয়াইলাইট’ সাংকেতিক নাম দিয়ে সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের প্যারা-কমান্ডো ফোর্স।  এটি দেশের ইতিহাসে জঙ্গিবিরোধী অভিযানে প্যারা-কমান্ডোদের দ্বিতীয় অভিযান।

এর আগে ২০১৬ সালের গুলশান হামলায় অংশ নেয়া জঙ্গিদের হাত থেকে দেশি-বিদেশি জিম্মিদের উদ্ধার করতে জঙ্গিবিরোধী অভিযানে দেশের ইতিহাসে প্রথম প্যারা-কমান্ডোদের ব্যবহার হয়। ২০১৬ সালের ১ জুলাই রাত সোয়া নয়টার দিকে পাঁচ জঙ্গি রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় ঢুকে ভিতরের দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। জিম্মি অবস্থার অবসান করতে ঘটনার ১০ ঘন্টা পর সকাল ৭টা ৪০ মিনিটে সরকার প্রধানের নির্দেশে সেনাবাহিনীর ফার্স্ট প্যারা-কমান্ডো ব্যাটালিয়ন ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করেন।

ইংল্যান্ড দলের নিরাপত্তা নিশ্চিত করতে মহড়া করে প্যারা-কমান্ডো দল

শনিবার সকাল ৮টা থেকে ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে অভিযান শুরু করে প্যারা-কমান্ডো দল । এখনও সেই অভিযান চলছে। সকাল ১০টার দিকে ওই বাড়িতে একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। জানা গেছে মোট ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

Banglabid

আইএসপিআর এর পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানে নারী ও শিশুসহ বেসামরিক লোককে উদ্ধার করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। অভিযান খুবই সতর্কতার সঙ্গে ধীরগতিতে চালানো হচ্ছে। যাতে বেসামরিক লোকজনের কোনও সমস্যা না হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্রিগেড
যুক্তরাষ্ট্রের নেভি সিল, যুক্তরাজ্যের স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) মতো বাংলাদেশের রয়েছে প্যারা-কমান্ডো ব্যাটালিয়ন। যারা চিতা নামেও পরিচিত। দেশের অন্যান্য নিরাপত্তা বাহিনীদের কর্মক্ষমতা যেখানে শেষ, ঠিক সেখান থেকেই শুরু হয় প্যারা-কমান্ডোদের কাজ। বন্দি ও জিম্মি উদ্ধার, কাউন্টার টেরোরিজম, মানব পাচার ও মাদক চোরাচালান রোধ, বিশেষ উদ্ধার অভিযানসহ জল, স্থল এবং আকাশে যেকোনো বিশেষ অভিযানে দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীর এই প্যারা-কমান্ডোদের। তাদের মূলমন্ত্র ‘ডু অর ডাই’ বা ‘বাঁচো অথবা মরো’। এই এলিট বাহিনীর সদর দপ্তর সিলেট ক্যান্টমেন্ট।

প্যারা-কমান্ডো বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বাধীন ও বিশেষ অপারেশন বাহিনী। সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী ও কর্মক্ষম করে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন কর্মসূচি ফোর্সেস গোল-২০৩০ শুরু হয়। যার মূল লক্ষ্য ছিলো বাহিনীর সদস্যদের আকার বৃদ্ধির পাশাপাশি তাদেরকে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ও অস্ত্রে সজ্জিত করা। সেনাবাহিনীর সদস্যদের দেশীয় এলিট বাহিনীতে উন্নয়নের বিষয়টিও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিলো। এই বাহিনীর মূল কাজ হচ্ছে যে কোনো সময়ে, যে কোনো স্থানে এবং যে কোনো অবস্থায় বিশেষ অপারেশন পরিচালনা করা।

Reneta

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের সব থেকে চৌকষ ও যোগ্য আগ্রহী ব্যক্তিদের রেকর্ড যাচাই-বাছাই করে প্যারা-কমান্ডো বাহিনীর জন্য নির্বাচন করা হয়। যাবতীয় প্রক্রিয়া শেষে এদেরকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। এরপর থেকে এদের ঠিকানা হয় সিলেট ক্যান্টনমেন্টের প্যারা-কমান্ডোদের দলে।

সফলভাবে অপারেশন থান্ডার বোল্ট সম্পন্ন করে প্যারা-কমান্ডোরা

কোল্ট এমফোরএওয়ান স্নাইপার রাইফেল, এসভিডি স্নাইপার রাইফেল, ড্রাগোনোভ স্নাইপার রাইফেল, টাইপফিফটিসিক্স অ্যাসল্ট রাইফেল, টাইপ এইট্টিওয়ান অ্যাসল্ট রাইফেল, ব্যারেট নাইনএমএম পিস্তল ইত্যাদির মতো আধুনিক অস্ত্র ব্যবহার করেন প্যারা-কমান্ডো সদস্যরা। এছাড়া বিশেষ ছুড়ি, হাতবোমা, সানগ্লাস, ঘড়িসহ এই ধরনের নানা রকম এলিট জিনিসপত্র ব্যবহার করেন তারা।

প্যারা-কমান্ডোদের ব্যবহৃত কোল্ট এমফোরএওয়ান স্নাইপার রাইফেল। ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত।

প্যারা-কমান্ডো বাহিনী গঠনের আগে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক কমান্ডো ছিলেন। বাংলাদেশের নাগরিক যারা পাকিস্তান আর্মির সদস্য ছিলেন তাদের মধ্যে অনেকেই পাকিস্তান আর্মি স্পেশাল ফোর্সেস (এসএসজি) থেকে ট্রেনিং প্রাপ্ত হন। তারা মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদান রাখেন। কর্ণেল তাহের কমান্ডো ট্রেনিংয়ে প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব অর্জন করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন টোয়ালাইটপ্যারা-কমান্ডোবাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টসে হেরেও খুশি মাশরাফি

পরবর্তী

বর্ষবরণ অনুষ্ঠানের ৫০ বছর পূর্তিতে ছায়ানটের বিশেষ অায়োজন

পরবর্তী
সংবাদ সম্বমেলনে বর্ষবরণ অনুষ্ঠানের ৫০ বছর পূর্তি
অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরছেন লাইসা আহমেদ

বর্ষবরণ অনুষ্ঠানের ৫০ বছর পূর্তিতে ছায়ানটের বিশেষ অায়োজন

আতিয়া মহলে চূড়ান্ত অভিযান: গুলির শব্দে প্রকম্পিত শিববাড়ী এলাকা

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT