চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের জঙ্গি আস্তানায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার সন্দেহভাজন জঙ্গি আস্তানা আতিয়া মহলের ভেতরে রোববার বেলা পৌনে ১২টার দিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এরআগে সকাল থেকেই সেখানে থেমে থেমে গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এছাড়াও সকাল সাড়ে ৯ টার দিকে আতিয়া মহল থেকে চারটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরাও পাল্টা গুলি করে।

শনিবারের বোমা হামলার পর আতিয়া মহলের প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ূন রশীদ চত্বরে ব্যারিকেড দিয়েছে পুলিশ। গণমাধ্যমকর্মীসহ কাউকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

পুলিশ চেকপোস্টে রক্তাক্ত হামলায় জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলামসহ ৬ ব্যক্তি নিহত হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুরো এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে জঙ্গিদের কোনো অংশ যাতে আক্রমণ করতে না পারে সে কারণে গোটা দক্ষিণ সুরমা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার সন্ধ্যার ওই হামলার পরপরই মূলত জনশূন্য হয়ে পড়ে পুরো এলাকা। সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে যেতে দেয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও ঘটনাস্থল এবং এর আশপাশে থাকতে নিষেধ করা হয়েছে।

এই হামলায় নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিলো না বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন সিলেটের পুলিশ কমিশনার। আর যেন কোনো প্রাণহানী না ঘটে, সে জন্যই এমন কড়াকড়ি । রোববার সকালে ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Reneta

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে ৩০ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখা ওই বাড়িতে শনিবার সকালে অপারেশন ‘টোয়াইলাইট’ সাংকেতিক নাম দিয়ে অভিযান শুরু করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের প্যারা-কমান্ডো ব্যাটালিয়ন।

এর আগে ওই বাড়ির এক কিলোমিটারের মধ্যে অবস্থান করা সাধারণ মানুষ ও সংবাদকর্মীকে সরিয়ে দেয়া হয়। সেখানকার বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়।এর মাঝে ৭৮ জনকে অক্ষত উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চারতলাবিশিষ্ট দুটি ভবনের মালিক সিলেট নগরীর আতিয়া ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাটের (বন্দরঘাট) বাসিন্দা উস্তার মিয়া।

গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন বলে জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারা-কমান্ডোসিলেটসিলেটে জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT