বিনোদন

ডিসি কমিকসের সর্বোচ্চ আয়কারী ছবি ‘অ্যাকুয়াম্যান’

ডিসি কমিকসের সর্বোচ্চ আয়কারী ছবি ‘অ্যাকুয়াম্যান’

পুরো বিশ্বে ১.০৮৫ বিলিয়ন ডলার আয় করেছে ‘অ্যাকুয়াম্যান’ ছবিটি। ফলে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (১.০৮৪ বিলিয়ন) ছবিটির রেকর্ড ভেঙ্গে ‘অ্যাকুয়াম্যান’ এখন ডিসি ফিল্ম প্রোজেক্ট এর সবচাইতে বড় হিট। সেই সঙ্গে বিশ্বের সবচাইতে বেশী আয়ের সিনেমার তালিকায় ২৫তম স্থান অর্জন করে নিয়েছে।

ফোর্বস এর হিসাবে শুধু আমেরিকাতে ‘অ্যাকুয়াম্যান’ এর আয় ৩১৬.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ছবিটি বর্তমানে আয়রনম্যান টু (৩১২ মিলিয়ন) এবং আয়রন ম্যান (৩১৮ মিলিয়ন) এর মাঝখানে আছে।

ওয়ার্নার ব্রসের ‘অ্যাকুয়াম্যান’ ছবিটি নির্মাণ করেছেন জেমস ওয়ান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া। তিনি অ্যাকুয়াম্যান ছবিতে আর্থার কারি নামের এক চরিত্রে অভিনয় করছেন, যিনি পানির নিচের রাজ্য আটলান্টিসের উত্তরাধিকারী হয়ে হাজির হন।

এখানে জেসনকে দেখা যায় মাটির পৃথিবীর বিরুদ্ধে সমুদ্রের সাতটি রাজ্যকে এক করার কাজ করতে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর।

বিষয়:অ্যাকুয়াম্যান ডিসি কমিকস সুপারহিরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…