চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অাত্মঘাতী বোমা হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

নিশাত পারভেজ নিশাত পারভেজ
৩:৪৮ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের পাঞ্জাবে আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদাসহ ১০জন নিহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই জাংভি।

পাঞ্জাব প্রদেশের সাদি খেল এলাকায় রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় জনগণকে নিয়ে বৈঠক করছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা। দলীয় কর্মী পরিচয়ে ওই বৈঠকে ঢোকে আত্মঘাতী হামলাকারী।

বৈঠক শুরুর কিছুক্ষণ পরই ব্যাপক বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী। বিধ্বস্ত হয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়। ভবনের ধ্বংসস্তুপে চাপা পড়েন মন্ত্রীসহ কমপক্ষে ৪০ জন।

হামলার পরই অভিযানে নামে উদ্ধারকর্মীরা। ধবংস্তুপের নিচ থেকে উদ্ধার করেন মন্ত্রী সুজা খানজাদাসহ ১০ জনের মরদেহ। অন্যদের উদ্ধারে অভিযান চলছে।

বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই জাংভি। গত জুলাইয়ে জাংভি প্রধান মালিক ইশক নিহত হওয়ার পর থেকেই মৃত্যু হুমকিতে ছিলেন মন্ত্রী খানজাদা। জঙ্গিদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন পাঞ্চাবের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর শাসনামলেই প্রদেশের জঙ্গিদের বিরুদ্ধে চালানো হয় সবচেয়ে বড় অভিযান।

নারকীয় হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খান।

ট্যাগ: পাকিস্তানবোমা হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে ব্লগার হত্যার প্রতিবাদে ব্রিটিশ মন্ত্রী যখন ব্লগার

পরবর্তী

এখনো ব্যথায় কষ্ট পাচ্ছেন শাহরুখ

পরবর্তী

এখনো ব্যথায় কষ্ট পাচ্ছেন শাহরুখ

৫৪ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার উড়োজাহাজ নিখোঁজ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT