বিনোদন

অস্ত্রোপচারের পর মঞ্চে ফিরছেন সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

১৯ নভেম্বর মঞ্চে ফিরছেন মার্কিন পপতারকা সেলেনা গোমেজ। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী ও সংগীতশিল্পী শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদের কারণে মঞ্চ থেকে অনেকদিন দূরে ছিলেন।

সর্বশেষ অ্যালবাম ‘রিভাইভাল’ মুক্তি পায় ২০১৫ সালে। এরপর ২০১৬ সালে ‘রিভাইভাল ট্যুর’ হঠাৎ করেই বাতিল করেন সেলেনা। কারণ হিসেবে জানান তাঁর বিষণ্ণতা কাটাতে তিনি কিছুটা সময় নিতে চান।

এরই মাঝে ভক্তদের জন্য আরেক দুঃসংবাদ দেন সেলেনা। জানান তিনি লুপাস রোগে আক্রান্ত। ২০১৭ তে বান্ধবী ফ্রান্সিয়া রাইসার কিডনী প্রতিস্থাপনের মাধ্যমে এখন অনেকটাই সুস্থ সেলেনা। নতুন করে ভক্তদের মাঝে তাই আবার ফিরছেন সেলেনা। সাবেক প্রেমিক পপতারকা জাস্টিন বিবারের সঙ্গেও সম্প্রতি তাঁর ঘনিষ্ঠতা আবার বেড়েছে বলে শোনা যাচ্ছে।

কিডনীর অস্ত্রোপচারের পর অবশেষে সেলেনা মঞ্চে উঠবেন ১৯ নভেম্বর, ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। ‘উলভস’ নামের নতুন গান শুনে ভক্তরা আবারও সেলেনার জাদুতে মোহিত হবেন বলেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। (হলিউড লাইফ)

সেলেনা গোমেজ মঞ্চে আসবেন ১৯ নভেম্বর
সেলেনা গোমেজ মঞ্চে আসবেন ১৯ নভেম্বর

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত

বিষয়:জাস্টিন বিবার সেলেনা গোমেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…