চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্তিত্ব জানাতে আত্মঘাতী হামলার প্রস্তুতি জঙ্গিদের, পুলিশের সতর্কতা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:০৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২০
- লিড নিউজ, অপরাধ
A A

রাজধানীতে আত্মঘাতী জঙ্গি হামলা হতে পারে- এমন আশঙ্কায় মাঠ পর্যায়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে পুলিশের সকল স্থাপনা ও যানবাহনে।

তবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলেছেন, ‘নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও বড় ধরনের হামলার সক্ষমতা জঙ্গিদের নেই।’

ঈদুল আজহা সামনে রেখে ‘বেঙ্গল উলায়াত ঘোষণা’র নামে নিজেদের অস্তিত্ব জানান দিতে হামলার প্রস্তুতি নিয়েছে জঙ্গিরা- এমন খবর পাওয়ার পর রাজধানীতে পথে পথে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও মাজারকেন্দ্রিক মসজিদে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমান বন্দর, কূটনীতিক পাড়া ও পুলিশ স্টেশনসহ বিভিন্ন স্থাপনায়।

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও সতর্ক থাকতে বলা হয়েছে সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের।

ডিএমপির এডিশনাল কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে ওই জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করায় তাদের অনেক কর্মী নিষ্ক্রিয় হয়ে গেছে। তারপরও ভুলভাবে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে অধিক পূণ্যর আশায় নাশকতা তৈরি করার চেষ্টা করতে পারে। তবে তাদের তেমন সক্ষমতা নেই।’    

Reneta

‘‘ঈদুল আজহাকে সামনে রেখে বিচ্ছিন্নভাবেও যাতে কোনো হামলা না চালাতে পারে সেই জন্য মাঠ পর্যায়ে পুলিশকে সর্ব্বোচ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।’’

নিষিদ্ধ হলেও কোনো কোনো জঙ্গি গোষ্ঠী এখনও অপতৎপরতা চালানের চেষ্টা করছে, বলে দাবি করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

রাজধানীতে গত শুক্রবার রাতের ‘বোমা বিস্ফোরণ’কে পটকাবাজি ও শনিবার রাতে ট্রাফিক সার্জেন্টের মোটর সাইকেলে ‘বোমা’ পেতে রাখার ঘটনাকে বোমার মতো বস্তু ফেলে রেখে ভীতি ছড়ানোর চেষ্টা বলছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT