টি২০ বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশকে ভয় পাচ্ছে পাকিস্তান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড নয়, এমনকি চিরপ্রতিদ্বন্দ্বি ভারতও নয়, পাকিস্তানের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ।
বাংলাদেশকে নিয়ে পাকিস্তান কতোটা আতঙ্কিত সেটা প্রকাশ পেয়েছে দলের কোচ ওয়াকার ইউনুসের কথায়। বিশ্বকাপ খেলতে ভারতে রওয়ানা হওয়ার আগে ওয়াকার বলেন, ‘১৯ মার্চ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। কিন্তু আমরা ম্যাচ-বাই-ম্যাচ চিন্তা করছি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের প্রথমে খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে এবং আমরা এখন সেই ম্যাচটা উতরে যাবার চিন্তা করছি।’
বাংলাদেশের দল বর্তমানে কতোটা শক্তিশালী সে কথা স্মরণ করে পাকিস্তান কোচ বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বেশ উন্নত দল, তাদের দেশে তাদেরকে হারানো যেকোনো দলের জন্যই এখন কঠিন হয়ে পড়েছে।’
বিশ্বকাপের বাছাইপর্বে খেলছে বাংলাদেশ। এখনো টাইগারদের মূলপর্বে খেলা পুরোপুরি নিশ্চিত নয়। তবে আজ ওমানকে হারালেই মূলপর্বে পাকিস্তানের গ্রুপ প্রতিপক্ষ হবে টাইগার ফোর্স। একই গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
ভারত সরকারের আশ্বাসে নিরাপত্তা শঙ্কা কাটিয়ে শনিবার ভারতে পা রাখে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল।






