চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া-ভারতের ‘শীর্ষ’ নিশ্চিতের মিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টেবিলে শীর্ষস্থান নিশ্চিত করলে এড়ানো যাবে তিনে থাকা ইংল্যান্ডকে, সেমির ফরম্যাট অনুযায়ী পাওয়া যাবে চারে থাকা নিউজিল্যান্ডকে, যারা সেমিতে ওঠা চার দলের মধ্যে এখন পর্যন্ত দুর্বল পারফরম্যান্সের কিছু ম্যাচ খেলে এসেছে। শনিবার নিজেদের শেষ ম্যাচে তাই সাউথ আফ্রিকা বিপক্ষে অস্ট্রেলিয়ার, আর শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের শীর্ষ নিশ্চিতের মিশন।

অবশ্য নিজ নিজ ম্যাচে ফিঞ্চ ও কোহলির দল জিতলে শীর্ষে থাকবে অস্ট্রেলিয়াই, আর দুইয়ে থাকবে এখনও দুইয়ে থাকা ভারতই।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ছয়টায় শুরু হবে অজি-প্রোটিয়া ম্যাচ। অজিদের লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রেখে সেমির আগে শীর্ষস্থান ধরে রাখা। অন্যদিকে আগেই লড়াই থেকে ছিটকে পড়া সাউথ আফ্রিকার লক্ষ্য সান্ত্বনার জয়।

অন্যদিকে শনিবার দিনের প্রথম ম্যাচে বেলা সাড়ে তিনটায় লিডসে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালের আগে ভারতও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে। কোহলির দল চোখ রাখবে অজি ম্যাচেও। অজিরা হারলে, আর নিজেরা জিতলে যে সেমিতে নিউজিল্যান্ডকে পাওয়া সম্ভব। নয়তো স্বাগতিক ইংলিশদের মুখোমুখি হতে হবে সেরা চারে।

চলতি আসরের সেমিতে মুখোমুখি হবে টেবিলের শীর্ষ ও চার নম্বর দল। আরেক সেমিতে খেলবে দুই ও তিন নম্বর দল। একটি করে ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্টে আপাতত শীর্ষে অস্ট্রেলিয়া। আর ১৩ পয়েন্টে দুইয়ে ভারত। সেখানে সব ম্যাচ খেলে ফেলা ইংল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে তিনে, ১১ পয়েন্ট নিয়ে চারে আছে নিউজিল্যান্ড।

সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে সেমিফাইনালে ইংল্যান্ডকে এড়াতে পারবে। সেক্ষেত্রে ভারত বনাম ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড সেমির লড়াই হবে। তবে অজিরা হেরে গেলে এবং ভারত শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেলে সেমির লাইনআপ বদলে যাবে। সেক্ষেত্রে ভারত বনাম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড সেমির লড়াই হবে।

Reneta

গ্রুপপর্বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া। অজিদের জন্য তাই নিউজিল্যান্ড হোক কিংবা ইংল্যান্ড, সেমির প্রতিপক্ষ নিয়ে না ভাবলেও চলবে। তবে মরগানের দলের কাছে আটকে যাওয়া ভারত হিসাব-কিতাবের ফল নিজেদের দিকে এলে সেমিতে সুবিধা পেতেই পারে!

সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলে আরও একটা দিক দিয়ে সুবিধা পাবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য ম্যানচেস্টারেই থাকতে পারবে তারা। এড়াতে পারবে বাড়তি ভ্রমণ। এখন তারা ম্যানচেস্টারেই আছে। একই মাঠে যে সেমির ম্যাচটিও হবে। আর শীর্ষস্থান হারালে সেমি খেলতে এজবাস্টনে উড়ে যেতে হবে।

আট ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া সাউথ আফ্রিকাকে নিয়ে বেশি চিন্তিত হওয়ার কথা নয় অস্ট্রেলিয়ার। তবে সেমির লড়াই থেকে ছিটকে পড়ায় ‘নির্ভার’ রয়েছে প্রোটিয়ারা। শেষটা করতে চাইবে জয়ে! তাই তাদের বিপক্ষে সতর্ক হয়েই নামতে হবে অজিদের।

বিশ্বকাপে পাঁচবারের দেখায় সাউথ আফ্রিকাকে তিনবার হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা একটি জয়ের পাশাপাশি একটি ম্যাচ টাই করেছে। ১৯৯২ সালের পর আর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি তারা। অতীত ইতিহাস নিশ্চিতভাবে অস্ট্রেলিয়াকে অনুপ্রেরণা জোগাবে।

ভারত সেখানে শ্রীলঙ্কার চেনা প্রতিপক্ষ। এশিয়ান প্রতিবেশীদের সঙ্গে সাফল্যও অনেক। তবে চলতি আসরে কদিন আগেই হট-ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে দেয়া লঙ্কানরা চাইবে কোহলির দলের উপর শেষ একটা কামড় বসিয়ে টুর্নামেন্ট শেষ করতে। ভারতকে তাই সতর্কই থাকতে হচ্ছে।

টিম নিউজ
ইনজুরির কারণে শন মার্শ ছিটকে পড়ায় পিটার হ্যান্ডসকম্বকে ইংল্যান্ডের উড়িয়ে এনেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ইনজুরির কারণে গ্লেন ম্যাক্সওয়েলের খেলার সম্ভাবনাও অনুজ্জ্বল। ম্যাক্সি ম্যাচের আগ মুহূর্তে ফিট হয়ে না উঠলে হ্যান্ডসকম্ব সরাসরি একাদশে জায়গা করে নেবেন। সেমির আগে বোলিং অ্যাটাকে কোনো পরিবর্তন আনতে চাচ্ছে না অজিরা। তাতে দলে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকার সেরা রূপ দেখা গেছে। ব্যাটিং-বোলিংয়ে নৈপুণ্য দেখিয়েছে প্রোটিয়ারা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে প্রোটিয়ারা।

সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব/গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জেসন বেহরেনডর্ফ।

সাউথ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, এইডেন মার্করাম, ফ্যাফ ডু প্লেসিস, রসি ফন ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকোয়ও, ডোয়াইন প্রিটোরিয়াস, ক্রিস মরিস, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT