চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ এনে দেবেন আর্চার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ ফাইনাল সুপার ওভারে নেয়ার নায়ক তিনি। ২২ উইকেট নিয়ে অভিষেক অ্যাশেজটা স্মরণীয় করে রেখেছেন। চার টেস্টে দুবার ছয় উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে জফরা আর্চার উঠে এসেছেন ৩৭ নম্বরে।

আর্চারের এমন পারফরম্যান্সে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন সতীর্থ বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডার বলছেন, ‘২৪ বছরের একজন তরুণের জন্য এভাবে উঠে আসাটা কঠিন। তবে আর্চার পরিবেশের সঙ্গে মিশে দ্রুত যেভাবে খেলায় উন্নতি করেছে সেটা অবিশ্বাস্য।’

দ্য গার্ডিয়ানকে স্টোকস আরও বলেছেন, ‘তার কাছ থেকে আরও অনেককিছু আসবে। কারণ সে খুবই মেধাবী এবং খেলাটা খুব দ্রুত আয়ত্ব করতে পারে।’

২-২তে অ্যাশেজ ড্র করলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ছাইয়ের কৌটা থেকে গেছে অস্ট্রেলিয়ার কাছে। তবে স্টোকস বলছেন, ২০২১-২২ মৌসুমের সফরে অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ এনে দেবেন আর্চার।

স্টোকসের কথায়, ‘আমি মনে করি না যে, আমার সময়ে তার চেয়ে আর কোনো মেধাবী বোলারকে দেখেছি। তাকে আপনার দলে রাখা খুবই ভালো। সন্দেহ নেই যে, তিনিই সেই লোক, যিনি ২০২১-২২ এ অ্যাশেজ ফিরিয়ে আনতে সহায়তা করতে পারেন।’

বলে দুর্দান্ত গতির সঙ্গে লাইনটা বেশ ঠিকঠাক রাখতে পারেন আর্চার। সেটা ধরেই স্টোকস বলেছেন, ‘একজন বোলার যখন ৯০ মাইল গতিতে বোলিং করতে পারেন এবং বলের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে পারেন, তখন সে বিশ্বের যেকোনো জায়গায়, যেকোনো দলের জন্য বিশাল বিপদ হতে পারেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০আর্চারলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT