ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে অস্ট্রেলিয়া।
আগেই ফাইনাল নিশ্চিত করা ছিল অজিদের। দক্ষিণ আফ্রিকা নাকি ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে কে হবে অস্ট্রেলিয়ার সঙ্গী? এই নিয়ে ছিল জল্পনা-কল্পনা। সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রোটিয়াদের বিদায় দিয়ে ফাইনালে উঠে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার রাতে শুরু হওয়া ম্যাচে মূলত ড্যারেন ব্রাভোর দুর্দান্ত শতক ও সুনীল নারাইন এবং শ্যানন গ্যাব্রিয়েলের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রান হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময় রাত ১১টায় ব্রিজটাউনে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।
গ্রুপপর্বের শেষ ম্যাচে দুই দলের জন্যই ছিল ফাইনালে ওঠার সুযোগ। জিতলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে খেলতো দক্ষিণ আফ্রিকা। কিন্তু ক্যারিবীয় বোলাররা সেটা হতে দেয়নি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত উইকেট শিকারির দিক দিয়ে শীর্ষে রয়েছে প্রোটিয়া স্পিনার ১৩ উইকেট নেওয়া ইমরান তাহির। বাকি দু’জন ও স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (১১) ও অজি স্পিনার অ্যাডাম জামপা (৯) টি উইকেট। স্পিন সহায়ক এই পিচে প্রথমে ব্যাট করে ২৮০ প্লাস রান করতে পারলেই প্রতিপক্ষকে ঘায়েল করা সম্ভব।







