অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় বাতাসে উড়ে যাওয়া একটি বাউন্সি ক্যাসেল থেকে পড়ে গিয়ে ৫ শিশু নিহতের ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তিনি দুর্ঘটনাটিকে হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। শিশুরা একটি মজার দিন অতিবাহিত করছিল, কিন্তু দুর্ঘটনার ফলে তা মর্মান্তিক দিনে পরিণত হয়েছে বলে জানান তিনি।
ক্যাসেলটি আকাশের দিকে উড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। তাসমানিয়ায় একটি প্রাইমারি স্কুলের অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে।
এরকম রৌদ্রজ্জ্বল দিনে ক্যাসেলটির বাতাসের উড়ে যাওয়ার পিছনে কী কারণ তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে সেই বিষয়ে এখনও অনুসন্ধান চলমান।
নিহত শিশুদের পরিবারের কেউ জনসম্মুখে এখনও কথা বলতে রাজি হয়নি। কিন্তু দেশটির অনেক নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।








