চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সংবাদ শেয়ারে নিষেধাজ্ঞা তুলে নেবে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A
ফেসবুক

অস্ট্রেলিয়ার সংবাদ পেজগুলোর উপর থেকে বিতর্কিত নিষেধাজ্ঞা তুলে নেবে বলে জানিয়েছে ফেসবুক।

টেক জায়ান্ট ফেসবুকের তীব্র বিরোধিতার পরে সেখানকার সরকার বিশ্বের প্রথম মিডিয়া আইন সংশোধন করতে সম্মত হওয়ার পরে এই সিদ্ধান্ত জানিয়েছে ফেসবুক।

ট্রেজারার জোশ ফ্রাইডেনবার্গ এবং ফেসবুক ইঙ্গিত দিয়েছেন যে সেই আইনটির মূল দিকগুলির বিষয়ে সমঝোতা করা হয়েছে। এই আইনের ফলে বিশ্বের টেক সংস্থাগুলিকে তাদের প্ল্যাটফর্মে প্রদর্শিত সামগ্রীর জন্য সংবাদ সংস্থাগুলিকে অর্থ প্রদান করতে বাধ্য করা হতো।

ফেসবুক অস্ট্রেলিয়ার ম্যানেজিং ডিরেক্টর উইল ইয়েসটন বলেন, এই সব পরিবর্তনের ফলাফল হিসেবে আমরা এখন জনস্বার্থের সাংবাদিকতায় আমাদের বিনিয়োগ আরও বাড়াতে কাজ করতে পারি এবং আগামী দিনে অস্ট্রেলিয়ানদের জন্য ফেসবুকে সংবাদ পুনরুদ্ধার করতে পারি।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় সংবাদ শেয়ার করা বন্ধ করে দিয়ে বিশ্বব্যাপী ক্ষোভের মুখে পড়ে ফেসবুক, সেই সঙ্গে তারা সংবাদসম্পৃক্ততা ছাড়াও বেশ কিছু পেজ ব্লক করে দেয়। সেই তালিকায় ক্যান্সার চ্যারিটি থেকে শুরু করে জরুরি প্রতিক্রিয়া সেবাও ছিলো।

ফেসবুকে সংবাদ শেয়ার করে আয়ের একটা অংশ গণমাধ্যমকে দিতে আইন করে অস্ট্রেলিয়া সরকার। কিন্তু ফেসবুক সেই আইন মানতে অস্বীকৃতি জানায়।  তারপরই এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

Reneta

সমঝোতার অংশ হিসেবে, এই আইনের দুটি মূল লক্ষ্য ফেসবুক ও গুগল সংবাদের জন্য অর্থ প্রদানে স্থানীয় গণমাধ্যম সংস্থাগুলির সাথে কিছু চুক্তিতে পৌঁছালে দণ্ডিত হওয়ার সম্ভাবনা নেই।

দুটি প্রতিষ্ঠানই এই আইনের বিরোধিতা করে।  এখানে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দরকষাকষি বাধ্যতামূলক করা হয়েছে এবং সালিশী নিস্পত্তির অধিকার দেওয়া হয়েছে স্বাধীন অস্ট্রেলিয়ানদের।

এমন আইনের পরে অস্ট্রেলিয়া থেকে নিজেদের সেবা গুটিয়ে নেওয়ার হুমকিও দিয়েছিলো গুগলও, পরে অবশ্য তারা তাদের অবস্থান নরম করে।  পরে তারা দুটি বড় প্রতিষ্ঠান রুপার্ট মুরডোচ’স নিউজ কর্প ও নাইন এন্টারটেইনমেন্টসহ আরো কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ানিউজ সাইটফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী

পরবর্তী

লুট হওয়া ১৪টি মোবাইলসহ একজন আটক

পরবর্তী

লুট হওয়া ১৪টি মোবাইলসহ একজন আটক

এয়ারলাইন্স বুকিং আরও বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্যে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT