ক্রিকেট

অস্ট্রেলিয়ায় গিয়ে করোনা পজিটিভ কুশল

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকদের সামনে মাঠে খেলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস। টি-টুয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে মাঠে নামার চার দিন আগে পজিটিভ এসেছেন ডানহাতি ব্যাটার।

সোমবার বিবৃতিতে কুশলের সংক্রমণের কথা জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

‘র‌্যাপিড এন্টিজেন টেস্টে পজিটিভ এসেছেন কুশল। বর্তমানে কোভিড-১৯ প্রোটোকলের মধ্যে আছেন। তাকে দল থেকে আলাদা রাখা হয়েছে।’

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ৩ তারিখে দেশ ছেড়েছে শ্রীলঙ্কা। ২০ সদস্যের স্কোয়াডে আছেন কুশল। অস্ট্রেলিয়ার মাটিতে নামার আগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে দলের অন্যদেরও।

কুশলের ঘটনাকে কেন্দ্র করে এখনও কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে ১১ ফেব্রুয়ারি সিডনিতে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি।

বিষয়:অস্ট্রেলিয়া করোনাভাইরাস কুশল শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…