চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বড় লিডের পর ইংল্যান্ডের ফাইটব্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটাররা মাঠে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আগের দিন সেঞ্চুরি পাওয়া ট্রাভিস হেড তার ব্যক্তিগত রানকে দেড়শর গণ্ডি পার করালেন। টেল এল্ডার মিচেল স্টার্ক ও নাথান লিওনের কাছ থেকে পেলেন দারুণ সঙ্গ। আর তাতেই স্বাগতিকরা পেয়ে যায় বিশাল লিড।

ইংল্যান্ডের করা ১৪৭ রানের জবাবে প্রথম ইনিংসে অজিরা অল আউট হওয়ার আগে পেয়েছে ৪২৫ রানের বড় স্কোর। ২৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামা ইংলিশরাও দারুণ লড়াই করে টেস্টে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিন শেষে তাদের স্কোর ২ উইকেটে ২২০ রান। ক্যাঙ্গারুদের চেয়ে এখনো তারা ৫৮ রানে পিছিয়ে আছে।

আগের দিনের মতোই আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করেছেন হেড। সফরকারী বোলারদের বিপক্ষে সাবলীলভাবে ব্যাট চালিয়ে তিনি নিজের জাত চেনাতে থাকেন।

অপর প্রান্তে মিচেল স্টার্ক ধৈর্যশীল ব্যাটিং করার পাশাপাশি ৬৪ বলে ৫ চারের মারে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলে দলীয় স্কোর বড় করতে ভূমিকা রাখেন। ক্রিস ওকসের বলে ফ্লিক শট খেলে ডিপ স্কয়ার লেগে ররি বার্নসের হাতে স্টার্ক ধরা পড়ার আগে তিনি অষ্টম উইকেটে হেডের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে ফেলেন।

নবম উইকেটে নাথান লিওনকে নিয়ে লিড আরও বাড়িয়ে নেয়ার চেষ্টা করেন হেড। ১৫ রান করা লিওন নবম ব্যাটার হিসেবে যখন মার্ক উডের বলে ওলি রবিনসনের তালুবন্দি হন, তখন হেডের দেড়শ রান করাটা ঝুঁকির ভেতর পড়ে যায়। তবে উডের ওই ওভারে করা শেষ ৩ বল হ্যাজেলউড পার করে দেয়ায় হেড দেড়শ রান করতে বিন্দুমাত্র অপেক্ষা করেননি। জ্যাক লিচের করা পরের ওভারের প্রথম বলেই স্লগ সুইপ করে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি মেরেই তিনি এই ল্যান্ডমার্কে পৌঁছান।

মার্ক উডের বলে হেড বোল্ড হলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়। ১৪৮ বলে ১৪ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে হেড ১৫২ রান করেন।

ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট পান ওলি রবিনসন ও মার্ক উড। এছাড়া ক্রিস ওকশ দুইটি এবং জ্যাক লিচ ও জ রুট নেন একটি উইকেট।

প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতার পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও ভেঙে পড়বে এমন শঙ্কা দানা বেঁধেছিল। ওপেনার ররি বার্নস ১৩ রান করে উইকেটের পেছনে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন। অতিথিদের রান তখন ২৩। দলীয় ৬১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার হাসিব হামিদ; তিনিও অ্যালেক্স ক্যারির গ্লাভসবন্দি হন। এবার বোলার ছিলেন মিচেল স্টার্ক।

ইনিংস পরাজয় চোখ রাঙালেও ডাভিড মালান এবং জো রুটের বড় জুটিতে ইংলিশরা ফাইটব্যাক করে। এই দুই ব্যাটার তৃতীয় উইকেটে ইতোমধ্যে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ফেলেছে। মালান ও রুট দুইজনই ১০টি বাউন্ডারিতে তাদের ইনিংস সাজিয়েছেন। সেঞ্চুরি থেকে তারা খুব বেশি দূরে নয়। ১৭৭ বলে মালান ৮০ এবং ১৫৮ বলে রুট ৮৬ রান নিয়ে আগামীকালের খেলা শুরু করবেন।

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম সপ্তাহে আয় কতো, জানাবে ‘মিশন এক্সট্রিম’

পরবর্তী

কোমলমতি শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়ায়: রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতি আবদুল হাামিদ

কোমলমতি শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়ায়: রাষ্ট্রপতি

লেগুনা চালক ও গার্মেন্টস কর্মীর করুণ প্রেমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁদাচ্ছে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টস কর্মীর করুণ প্রেম

সর্বশেষ

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

আগস্ট ২৫, ২০২৬

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT