ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ সাজিয়ে নেমেছে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহর সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দুই বাঁহাতি পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরিফুল ইসলাম।

স্পিনে সাকিব আল হাসানের সঙ্গে মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায়।

চোটের কারণে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে আসায় স্কোয়াডে নেই মুশফিকুর রহিম ও লিটন দাস। চোট ও ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া দলে নেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বিষয়:ওয়েড মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…