চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার ফুটবল লিগে খেলতে পারেন বোল্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার এ লিগে ফুটবল খেলার জন্য ট্রায়াল দিচ্ছেন উসাইন বোল্ট। তার এজেন্টের বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে।

স্প্রিন্টে আটটি অলিম্পিক স্বর্ণপদক জয়ী বোল্ট ফুটবলের দারুণ ভক্ত। অবসর নেয়ার আগে এই দৌড়বিদ প্রায়ই বলতেন, এক সময় ফুটবল দলে যোগ দিবেন। পছন্দের দল হিসেবে সব সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলতেন।

৩১ বছর বয়সী এই কিংবদন্তি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সঙ্গে ছয় সপ্তাহের একটি ট্রায়ালে অংশ নিবেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সব কিছু ঠিক থাকলে এক মৌসুমের জন্য বোল্ট তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

এর আগে বোল্ট জার্মানি, নরওয়ে এবং সাউথ আফ্রিকার বিভিন্ন ক্লাবে অনুশীলন করেছেন।

বোল্টকে আগে প্রীতি ম্যাচে খেলতে দেখা গেছে। ১০ জুন সকার এইড ম্যাচে বিশ্বএকাদশের অধিনায়ক হিসেবে ইংল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামেন তিনি। শিশুদের জন্য কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফ প্রতি বছর এই চ্যারিটি ম্যাচটি আয়োজন করে থাকে। ম্যারাডোনা, রোনালদিনহোর মতো তারকারা গত কয়েক বছরে এই আয়োজনের অংশ হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোল্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

জুন ৬, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT