চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার জন্য রানের পাহাড়ই গড়ল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংস থেকেই লিড মিলেছে ৬৯ রানের। দ্বিতীয় ইনিংসে সেটাকে আরও বড় করে অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যের পাহাড়ই গড়ছে ইংল্যান্ড। ওভাল টেস্টে ৮ উইকেটে ৩১৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ইংলিশরা। এর মাঝেই লিড দাঁড়িয়ে গেছে ৩৮২ রানের।

বিনা উইকেটে ৯ রানে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড নতুন দিনে তাদের প্রথম উইকেট হারায় ৫৪ তোলার পর। ২০ করে নাথান লায়নের বলে উইকেটের পেছনে টিম পেইনকে ক্যাচ দেন ওপেনার ররি বার্নস। তার পথে কিছুক্ষণ বাদে ২১ রান করে ফেরেন অধিনায়ক জো রুট।

বার্নস ও রুট ফিরলেও উইকেটে থিতু হয়ে যান আরেক ওপেনার জো ডেনলি। সঙ্গী হিসেবে পেয়ে যান বেন স্টোকসকে। দুজনের ব্যাটিংয়েই মূলত বড় রানের রাস্তা খুঁজে পায় ইংলিশরা। দ্বিতীয় সেশনে আর কোনো উইকেটই পায়নি অজিরা।

Banglabid

দিনের তৃতীয় সেশনে এসে স্টোকসকে বোল্ড করে ১২৭ রানের জুটি ভাঙেন লায়ন। এর আগে ১১৫ বলে ৬৭ করে যা ক্ষতি করার করে গেছেন ইংলিশ অলরাউন্ডার।

স্টোকসের বিদায়ের তিন ওভার পরেই দিনের সেরা সাফল্য পায় অজিরা। আস্তে আস্তে যখন নিজের প্রথম সেঞ্চুরির দিকে হাঁটছিলেন ডেনলি, তখনই স্লিপে স্টিভেন স্মিথের ক্যাচ বানিয়ে তার স্বপ্ন ভাঙেন পিটার সিডল। প্রথম সেঞ্চুরির মাত্র ছয় রান দূরে থাকতে ২০৬ বলে ৯৪ করে আউট হয়েছেন এ ওপেনার।

ডেনলিকে হারানোর পর অল্প ব্যবধানে জনি বেয়ারস্টো ও স্যাম কারেনকেও হারায় ইংল্যান্ড। বেয়ারস্টো ১৪ এবং কারেন আউট হয়েছেন ১৭ রানে। পরে ৪৭ করা জস বাটলারকে ফেরান সিডল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন

পরবর্তী

সাভারে পৌর আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পরবর্তী
সাভার আওয়ামী লীগ

সাভারে পৌর আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৬ রোহিঙ্গা আটক

সর্বশেষ

ছবি: অধ্যাপক মোবাশ্বের মোনেম।(সংগৃহীত)।

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT