চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অস্ট্রেলিয়ার আসাটা আমাদের জন্য সুখবর’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:৩৯ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বিসিবি পরিচালক জালাল ইউনুস

বিসিবি পরিচালক জালাল ইউনুস

বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে চলা সংকটের সমাধান হয়েছে। এতে স্বস্তি ফিরছে বাংলাদেশ ক্রিকেটেও। দুপক্ষ ঐক্যমত্যে পৌঁছায় চলতি মাসে স্মিথ-ওয়ার্নারদের বাংলাদেশ সফরে আসতে আর কোনও বাধা থাকল না।

অস্ট্রেলিয়ার সফরে আসাটাকে বাংলাদেশের জন্য সুখবর বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমস্যা সমাধানের ব্যাপারে আগে থেকেই আশাবাদী ছিল বলেও জানিয়েছে বোর্ড।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা সবসময়ই অাশাবাদী ছিলাম সিরিজের আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের বিশ্বাস ছিল তারা আসবে। এজন্য কখনই আমরা হতাশ হয়নি। তারা যদি ১৮ তারিখের একদিন আগেও বলতো আসবে, আমরা সিরিজ আয়োজন করতাম। ওভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তারা কিন্তু কখনই বলেনি আসবে না।’

তিনি বলেন, ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়েছে অস্ট্রেলিয়া। ১৮ তারিখেই আসবে তারা। তাদের সাথে আমরা ১১ ববছর ধরে খেলি না। তাদের আসাটা আমাদের জন্য সুখবর। আশা করি দারুণ একটি সিরিজ হবে। বাংলাদেশ এক বছর ধরে টেস্টে যেমন ভালো করছে সেই আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজেও ভালো করবে।’

ভেন্যুর ব্যাপারে ইউনুস বলেন, ‘ফতুল্লা ভেন্যু এই সময়ের মধ্যে ঠিক না হলে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ হতে পারে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সমঝোতায় রাজি হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন। ফলে নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। আগামী ১৮ আগস্ট ঠিক করা আছে সেই নির্ধারিত সূচি।

Reneta

সিএ জানিয়েছে, এদিন সকালে দু’পক্ষের মধ্যে মুখোমুখি আলোচনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাহী অ্যালেস্টার নিকোলসন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT