চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের মোকাবেলায় কোচিং স্টাফেও শক্তি বাড়াচ্ছে অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
হাডিন

বাংলাদেশ সফরের আগে নানামুখী তৎপরতা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া শিবিরে। ব্যাটসম্যান থেকে বোলার, সব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। এরপর বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খেতে ‘দুবাই থেরাপি’। আরও কত কী! অজিরা সবশেষ নজর দিয়েছে কোচিং স্টাফে। টাইগারদের মোকাবেলায় কোচিং স্টাফেও শক্তি বাড়িয়েছে তারা।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলে যোগ করা হয়েছে ব্র্যাড হাডিনের নাম। সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যানকে দলে নেওয়া হয়েছে ফিল্ডিং কোচ হিসেবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে হাই-পারফরম্যান্স কোচ হিসেবে তার চুক্তি ২০১৯ সাল পর্যন্ত।

এখনকার ফিল্ডিং কোচ গ্রেগ ব্লিউয়েট দায়িত্ব নিতে যাচ্ছেন সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচের। তার জায়গাতেই দায়িত্ব পাচ্ছেন দুবছর আগে ক্যারিয়ার শেষ করা হাডিন। বৃহস্পতিবার থেকে ডারউইনে শুরু অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পে থাকবেন অবশ্য হাডিন-ব্লিউয়েট দুজনই। ক্যাম্প শেষে ব্লিউয়েট ফিরে যাবেন নিজের জায়গায়।

২০১৫ অ্যাশেজের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান হাডিন। এরপর কোচের ভূমিকায় আসতেও দেরি করেননি। নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। সহকারী কোচ ছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলেও। গত বছর দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের সহকারী কোচের। এবছর নিউজিল্যান্ড সফরে ছিলেন জাতীয় দলের সহকারী কোচ।

দায়িত্ব নেয়ার পর হাডিন বলেছেন, ‘এই তরুণ দলটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি এমন এক যুগে ছিলাম, যখন রিকি পন্টিং ও অ্যান্ড্রু সাইমন্ডসরা বিশ্বমানের ফিল্ডিংয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নতুন পরিচয় দিয়েছিল। দলের ফিল্ডিং ভালো না হলে ওরা ব্যাপারটি ব্যক্তিগতভাবে নিত এবং অন্যকে অনুপ্রাণিত করত সেই মানে উঠে আসতে।’

‘এই দলকে আমি সেই মানের উপযোগী করে তুলতে চাই এবং বিশ্বাস করি, সে সামর্থ্য তরুণ দলটির আছে। কাজটা কঠিন, তবে চ্যালেঞ্জটি নিতে আমি মুখিয়ে আছি।’ যোগ করেন হাডিন।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে ৬৬টি টেস্ট ও ১২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন হাডিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT