চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের সামলাতে অজিদের ‘দুবাই থেরাপি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া

বোর্ড ও ক্রিকেটারদের মধ্যকার বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা সমাধানের পর বাংলাদেশ সফর নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ আগস্ট বিমানে চড়ার আগে বাংলাদেশকে সামলাতে নানামুখী তৎপরতা শুরু করেছে অজিরা। টাইগারদের মোকাবেলার আগে স্মিথ-ওয়ার্নারদের জন্য চলছে ‘দুবাই থেরাপি’র প্রস্তুতিপর্ব।

অস্ট্রেলিয়ার যে দলটি আসছে, সেদলের কারোরই বাংলাদেশের মাটিতে কিংবা বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তার উপর লড়াইটা টাইগারদের ঘরের মাঠে। প্রস্তুতিতে তাই বাড়তি সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া। এশিয়ার মত গরম আবহাওয়ায় প্রস্তুতি সারতে আগেই বেছে নেয়া হয়েছে ডারউইন শহরকে। বুধবারই ডারউইনে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল।

দেশ ছাড়ার আগে অজিদের এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প হবে নর্দান টেরিটরির (এনটি) শহর ডারউইনে। এখানেই কেন স্মিথদের ক্যাম্প? মূলত বাংলাদেশের কন্ডিশনের মত আঁচ থাকবে ডারউইনের প্রস্তুতি ক্যাম্পে। সেখানে এখন তাপমাত্রা ২১-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যেটি বাংলাদেশের বর্তমান তাপমাত্রার খুবই কাছাকাছি। সেখানে অনুশীলন করলে তা বাংলাদেশ সফরের জন্য সহায়কই হবে। এজন্যই ডারউইনকে বেছে নেয়া।

ডারউইনের ক্যাম্প নিয়ে বুধবার একটি প্রতিবেদন ছেপেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম। যার শিরোনাম- ‘ডারউইনে দুবাইয়ের পুনরাবৃত্তি লক্ষ্য’।

যাতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া আশা করছে যে, অ্যাশেজের চিরপ্রতিদ্বন্দ্বীদের (ইংল্যান্ড) কাছ থেকে প্রথমবারের মতো ধার নেওয়া একটি ধারণাই ছয় বছরের মধ্যে উপমহাদেশে প্রথম সিরিজ জয় করতে তাদের সাহায্য করবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দফতরে চলতি বছরের শুরুতে বাংলাদেশ ও ভারত সফরের এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ভারত সফরের আগে দুবাইতে ক্যাম্প করেছিল ইংল্যান্ড। ওই সফরে প্রথমবারের মত ভারতের মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংলিশরা। অ্যালিস্টার কুকদের সেই অভিজ্ঞার কথা মাথায় রেখেই দুবাই আবহের ডারউইন ‘থেরাপি’ দেয়া হচ্ছে স্মিথ বাহিনীকে।

Reneta

ভারতের বিমানে চড়ার আগে দুবাইতে আইসিসির গ্লোবাল ক্রিকেট একাডেমিতে মাত্র তিনদিন কাটিয়েছিল ইংল্যান্ড। সে হিসেবে একই রকম কন্ডিশনে আরও বেশি দিন সময় পাচ্ছে অজিরা। তারা ডারউইনে ক্যাম্প করবে পুরো এক সপ্তাহ। এটাই নাকি তামিম-সাকিবদের সামলাতে সাহস যোগাবে ওয়ার্নার-স্মিথদের।

অজি অধিনায়ক স্টিভেন স্মিথের এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, দুবাইয়ের অভিজ্ঞতা তাদের পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ। ডারউইনের ক্যাম্পে তাই খুব সিরিয়াস থাকবে অজিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT