চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার আধিপত্য নাকি আফগান চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে শুরুতে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে অস্ট্রেলিয়া। শনিবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অজিরা।

অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ভিন্ন লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে পা রেখেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার লক্ষ্য শিরোপা সংখ্যা ছয়ে নেয়া। অন্যদিকে বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেয়ার লক্ষ্য আফগানিস্তানের।

বিশ্বকাপের আগে নিজেদের বাজে সময় পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। বলা যায়, সঠিক সময়েই জ্বলে উঠেছে অজিরা। ভারতের বিপক্ষে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অ্যারন ফিঞ্চের দল।

সঙ্গত কারণেই ইংল্যান্ড বিশ্বকাপের অন্যতম হট-ফেভারিট হিসেবে অস্ট্রেলিয়ার নাম উচ্চারিত হচ্ছে।

অন্যদিকে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানও জানান দিয়ে রেখেছে বড় মঞ্চে চমক দেখানোর শক্তি ও সামর্থ্য তাদের রয়েছে। ফলে ব্রিস্টলে আফগানদের সহজভাবে নেয়ার সুযোগ নেই অস্ট্রেলিয়ার।

ব্যক্তিগত র‌্যাঙ্কিং অবশ্য আফগানিস্তানকে সমীহ করার কথাই বলে। ওয়ানডের শীর্ষ তিন অলরাউন্ডারের দুজনই তাদের। রশিদ খান দুই নম্বরে এবং মোহাম্মদ নবী রয়েছেন তিনে। কেবল বোলারদের র‌্যাঙ্কিংয়ে রশিদ রয়েছেন তিন নম্বরে।

Reneta

বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তান মাত্র একটি জয় পেয়েছে। চার বছর আগে ডানেডিনে স্কটল্যান্ডকে পরাজিত করেছিল আফগানরা। এবার নিজেদের সেই অর্জনকে ছাপিয়ে যেতে চায় রশিদ-নবীর দল।

অবশ্য চারবছর আগে আইসিসির সহযোগী সদস্য দেশ হিসেবে খেললেও এবার পূর্ণসদস্য হিসেবেই মেগাইভেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান।

সেখানে সববিভাগ মিলিয়ে ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে ইংল্যান্ডে পা রেখেছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা টপঅর্ডারে দারুণ ফর্মে রয়েছেন। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফেরায় শক্তিমত্তা অনেকটা বৃদ্ধি পেয়েছে অজিদের।

বোলিংয়ে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন গত বিশ্বকাপের অন্যতম সেরা তারকা মিচেল স্টার্ক। সঙ্গী হিসেবে পাচ্ছেন ইনফর্ম প্যাটকামিন্সকে। স্পিন আক্রমণে অ্যাডাম জাম্পার সঙ্গে নাথায় লায়ন আফগান ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন। সবমিলিয়ে আফগানিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা/শন মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, অ্যালেক্স কারি, প্যাট কামিন্স, নাথান কোল্টার নাইল, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, হামিদ হাসান ও দৌলত জাদরান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়া-আফগানিস্তানবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT