ক্রিকেট

অস্ট্রেলিয়াকে পাহাড় চাপা দেয়ার পথ করেছে ইংল্যান্ড

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাট হাতে প্রস্তুত, দর্শকদের সামনে খেলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঝলক দেখিয়েছে ইংল্যান্ড। আক্রমণাত্মক খেলে অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য জমিয়েছে। তৃতীয় দিন শেষে ৩৭৭ রানের লিড পেয়েছে স্টোকসের দল।

ওভাল টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে থামিয়েছিল ইংল্যান্ড। ১২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিক দল। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৩৮৯ রান সংগ্রহ করেছে তারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। পরে আর পেছনে তাকাতে হয়নি বেন স্টোকসদের। সাত ব্যাটারের মধ্যে কেবল হ্যারি ব্রুক (৭) ছাড়া সবাই ভালো রান করেছেন।

নব্বইয়ের ঘরে পৌঁছে ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন জো রুট। জনি বেয়ারস্টোর সঙ্গে তার জুটিতে শক্ত অবস্থানে পৌঁছায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে ১১০ রান যোগ করেন দুজনে।

১০৬ বলে ৯১ রান করে ফেরেন রুট। বেয়ারস্টো ফেরের ৭৮ রান করে। ওপেনার ক্রলি করেন ৭১ রান। ডাকেট ৪২, বেন স্টোকস ৪২ ও মঈন আলী ২৯ রান করেন। জেমস অ্যান্ডারসন ৮ রান ও স্টুয়ার্ট ব্রড ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

অজিদের হয়ে মিচেল স্টার্ক নেন ৪টি উইকেট, টড মারফি নেন ৩টি।

বিষয়:অস্ট্রেলিয়া অ্যাশেজ ইংল্যান্ড ব্রড মিচেল স্টার্ক রুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…