চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-টুয়েন্টিতে হারালো বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:৪৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে, টেস্টের পর টি-টুয়েন্টিতে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। মুখোমুখি পঞ্চম দেখায় রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ২৩ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা।

বাংলাদেশ: ১৩১/৭ (২০ ওভার), অস্ট্রেলিয়া: ১০৮/১০ (২০ ওভার)

শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাথু ওয়েডের দল গুটিয়ে যায় ১০৮ রানে।

বাংলাদেশের পুঁজি ছোট হলেও উইকেট মন্থর হওয়ায় লড়াইয়ের আশা কিছুটা জিইয়ে ছিল। ১১ রানে টপঅর্ডারের ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে মেহেদী-সাকিব-নাসুমরা শুরুতেই জাগান জয়ের আশা।

প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান মিশেল মার্শ। অধিনায়ক ম্যাথু ওয়েডকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন। দলীয় ফিফটির আগে অবশ্য জুটি ভাঙেন নাসুম। লেগ স্টাম্পের অনেক বাইরের বলে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজের হাতে ক্যাচ দেন ওয়েড। তাতে ভাঙে ৩৮ রানের জুটি।

২৩ বলে ১৩ রানে থামেন ওয়েড। অ্যাস্টন অ্যাগার হিট উইকেট হয়ে ফেরেন নাসুমের পরের ওভারেই।

Reneta

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অস্ট্রেলিয়ার হাল ধরে রাখেন মিচেল মার্শ। ৪৫ বলে ৪৫ রান করে ডানহাতি ব্যাটসম্যান নাসুমের চতুর্থ শিকার হন শরিফুলের দুর্দান্ত হাই ক্যাচে।

অজিদের রান ১০০ হতেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের প্রথম শিকার অ্যাস্টন টার্নার (৮)। পরে জোড়া আঘাত হানেন শরিফুল। বাঁহাতি পেসার এন্ড্রু টাই ও অ্যাডাম জাম্পাকে ফেরান। দুজনই রানের খাতা খোলার আগে ফেরেন সাজঘরে।

অস্ট্রেলিয়া ইনিংসের শেষ আঘাতটি হানেন মোস্তাফিজ। ইনিংসের শেষ বলে তিনি স্টার্ককে বোল্ড করলে জয়ের উৎসবে মাতে টিম টাইগার্স।

নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা। ৪ ওভারে ১৬ রানে ২টি উইকেট নেন মোস্তাফিজ। ২টি উইকেট নিয়েছেন শরিফুলও। একটি করে উইকেট মেহেদী ও সাকিবের ঝুলিতে গেছে।

ইনিংসের প্রথম বলেই উইকেট এনে দিয়েছিলেন মেহেদী। বোল্ড করেন অ্যালেক্স ক্যারিকে (০)। দ্বিতীয় ওভারে নাসুমের বলে জশ ফিলিপকে (৯) স্টাম্পিং করেন সোহান। তৃতীয় ওভারে নিজের প্রথম বলেই ময়েজেস হেনরিক্সকে (১) বোল্ড করে সাজঘরের পথ দেখান সাকিব।

শুরুর মতো শেষেও দ্রুত উইকেট হারায় অজিরা। তাতে সহজেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি বুধবার, সন্ধ্যা ৬টায়।

মঙ্গলবার আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে বাংলাদেশ। শের-ই-বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে রান তুলতে সংগ্রাম করতে হয়েছে স্বাগতিকদের।

সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব আল হাসান। নাঈম শেখ ৩০, আফিফ হোসেন ২৩ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ২০ রান।

অজি পেসার জস হ্যাজেলউড ৪ ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট। মিশেল স্টার্ক ২টি, অ্যাডাম জাম্পা ও এন্ড্রু টাই একটি করে উইকেট নেন।

উইকেটহীন থাকেন অ্যাস্টন অ্যাগার। মূল পাঁচ বোলারকে দিয়েই ২০ ওভার শেষ করেছেন অজি অধিনায়ক ওয়েড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েডমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT