চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার তুমি কার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
এবার কার হাতে যাবে অস্কার?

২০১৮ সালের অস্কার আসরের এখনো বাকি প্রায় তিন মাস। কিন্তু হিসেব নিকেশ শুরু হয়ে গেছে এরই মধ্যে। কার ঘরে উঠতে যাচ্ছে ৯০ তম অস্কারের সোনালী ট্রফি?

আগাম বলাটা এখনই বেশ মুশকিল হলেও প্রতিযোগিতায় সেরা ছবির দৌড়ে এগিয়ে থাকা ছবিগুলোর তালিকা কিন্তু প্রকাশ করে যাচ্ছে হলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

ডানক্রিক:

ডানক্রিক
ডানক্রিক চলচ্চিত্রের একটি দৃশ্য

ক্রিস্টোফার নোলানের এই ছবিটি বেশ এগিয়ে থাকবে এবারের অস্কার দৌড়ে। এমনটাই মনে করছেন অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

দ্য পোস্ট:

দ্যা পোস্ট
দ্যা পোস্ট

অনেকেই অস্কার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন ‘দ্য পোস্ট’কেই। আর না রেখে উপায় আছে? পরিচালক হিসেবে স্টিফেন স্পিলবার্গ এর পাশাপাশি আছে টম হ্যাংক্স আর মেরিল স্ট্রিপ জুটি। ছবির কাহিনী জুড়ে রয়েছে সংবাদপত্রের স্বাধীনতার সংগ্রাম।

Reneta

থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিশৌরি:

থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিশৌরি
থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিশৌরি

ফ্রান্সিস ম্যাকডোরামন্ড অভিনীত টরেন্টো চলচ্চিত্র উৎসবে পিপলস চয়েজে সেরা ছবি ‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং মিশৌরি’ ছবিটি।

আমেরিকান দর্শক বিভক্তের মধ্যে দিয়ে এই ছবিটির কাহিনী সামনের দিকে এগিয়েছে। ফ্রান্সিস ম্যাকডোরামন্ড এরই মধ্যে এই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাবও পেতে পারেন অস্কার মঞ্চে।

ছবির গল্পে অনেকটা ভৌতিকতার ছোঁয়া আছে। শহরে হঠাৎ খুন হয়ে যায় এক তরুণী। কিন্ত পুলিশ কিছুকেই সে খুনিকে ধরতে পারছিল না। অবশেষে বাধ্য হয়ে মেয়েটির মা নিজেই নেমে পড়েন খুনির খোঁজে। আর চ্যালেঞ্জ জানান পুলিশ প্রশাসনকে।

কল মি বাই উইয়র নেইম:

কল মি বাই উইয়র নেইম
কল মি বাই উইয়র নেইম

অসম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। যার পটভূমি জুড়ে রয়েছে ইতালি। নামী এক অধ্যাপকের সাথে প্রেমে জড়িয়ে যায় এক তরুণী। তাদের মাঝে বয়সের বিস্তর ফারাক। তবু এগিয়ে যায় প্রেম নিঃসঙ্গ দিনগুলির মতো।

লেডি বার্ড:

লেডি বার্ড
লেডি বার্ড

রটেন টমেটো সাইটের রেটিং অনুযায়ী, ১০০ শতাংশ রেটিং এ এগিয়ে আছে লেডি বার্ড ছবিটি। তবে অস্কার কমিটি সব সময় চলচ্চিত্র সমালোচকদের কথায় কান দেন না।

এ বছর ৯০ তম অস্কারে মনোনয়ন পেতে পারে লেডি বার্ড ছবিটিও।

দ্যা সেইপ অব ওয়াটার:

দ্যা সেইপ অব ওয়াটার
দ্যা সেইপ অব ওয়াটার

একটি রহস্যময় জলজ প্রাণী এবং একটি চুপচাপ মেয়ের মধ্যে অন্যতম রোম্যান্সের কাহিনী নিয়ে দ্যা সেইপ অব ওয়াটার ছবিটি। স্যালি হকিন্সের অভিনয় করা এই ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।

অনেকের ধারণা স্যালি হকিন্স এই বছর সেরা অভিনেত্রীর পুরস্কারটিও পেয়ে যেতে পারে।

এই তালিকায় আরও আছে ‘গেট আউট’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘দ্যা ফ্লোরিডা প্রজেক্ট’ এর মতো সিনেমা গুলো। যে সিনেমা গুলোও ৯০ তম অস্কার আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়ার দাবিদার।

তবে এবার এই আসর থেকে চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র কমিটি থেকে বাদ গেছে জেনিফার লরেন্সের ‘মাদার’ ছবিটি। আর এর সাথে অ্যাঞ্জেলিনা জোলির ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিটিও কোথাও জায়গা করে নিতে পারেননি। বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯০ তম অস্কারঅস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT