চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

অস্কার বাংলাদেশ কমিটি ৯৩তম অস্কারে প্রতিযোগিতার জন্য দেশের সিনেমা আহ্বান করেছে। নির্বাচিত সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে।

১ অক্টোবর ২০১৯ থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭(সাত) দিন প্রদর্শিত হয়েছে এমন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ইংরেজি সাবটাইটেলসহ বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

অস্কার কমিটি বাংলাদেশের মিডিয়া কোঅর্ডিনেটর রবিন শামস বলেন, এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২৯ নভেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে আসন্ন ৯৩তম অস্কার প্রদান অনুষ্ঠানটি পিছিয়ে ২০২১ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার।

২০০৩ সালে তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না ছবিটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারে পাঠানো হয়েছিল। এরপর দুই বছর কোন বাংলাদেশী ছবি অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেনি। ২০০৬ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র অস্কারের জন্য পাঠানো হচ্ছে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত অস্কারে পাঠানো সিনেমা তিনটি হচ্ছে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া, আবু সাইয়িদের নিরন্তর এবং গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায়। ২০১৯ সালে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয় নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৩ তম অস্কারঅস্কার ২০২১আলফালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT