বিনোদন

অস্কারে জুম-এ অংশ নেয়ার কোনো সুযোগ থাকছে না

অস্কার অডিশন সেন্টারে একটি মনিটর দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার অডিশন সেন্টারে একটি মনিটর যা একটি মানব আকৃতির প্রতিমূর্তি দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৩ তম অস্কারের আসর বসবে ২৫ এপ্রিল। মনোনীতদের উদ্দেশে লেখা এক চিঠিতে শো প্রডিউসাররা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে সশরীরেই উপস্থিত থাকতে হবে মনোনীতদের। জুম-এ অংশ নেয়ার কোনো সুযোগ থাকবে না।

করোনা মহামারীর কারণে এবছর গোল্ডেন গ্লোব ও এমি পুরস্কার জয়ীরা তাদের পুরস্কার গ্রহণ করেছেন জুমে। এরপরেই প্রশ্ন ওঠে অস্কার নিয়ে।

ডেডলাইনে প্রকাশিত চিঠিতে স্টিভেন সোডারবার্গ, স্ট্যাসে শের ও জেসে কলিনস অস্কার পুরস্কারের লক্ষ্য নিয়ে কথা বলেছেন। সেখানে লেখা হয়েছে, ‘আপনারা যারা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে উপস্থিত থাকতে পারবেন না তাদের জানাচ্ছি, জুম-এ অংশ নেয়ার কোনো সুযোগ থাকবে না।’

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আমরা নিরাপদ আয়োজন করেছি যেখানে আপনারা সশরীরে উপস্থিত থাকতে পারবেন এবং পৃথিবীর লক্ষ লক্ষ সিনেমাপ্রেমীরাও উপভোগ করতে পারবেন। আমাদের মনে হয়েছে বিষয়টি ভার্চুয়াল হলে এসব পরিশ্রম বৃথা যাবে।’

‘যারা লস অ্যাঞ্জেলসের বাইরে থেকে আসবেন তাদের জন্য আলাদা নির্দেশনা থাকবে। যারা লস অ্যাঞ্জেলসেই আছেন তাদের জন্যও কিছু নির্দেশনা থাকবে। একাডেমি থেকে এসব নির্দেশনা সরাসরি আপনাদের পাঠানো হবে যেন আপনারা নিরাপদ সন্ধ্যা উপভোগ করতে পারেন।’

প্রডিউসাররা অতিথিদেরকে ক্যাজুয়েল পোশাক পরতে অনুৎসাহিত করেছেন। ফর্মাল পোশাক পরে আসার জন্য অনুরোধ করেছেন তারা।

এবছরের অস্কারের আসর বসবে ডলবি থিয়েটার এবং ইউনিয়ন স্টেশনে। ৯০ মিনিট ধরে চলবে অনুষ্ঠান। -বিবিসি

বিষয়:অস্কার একাডেমি এপ্রিল জুম ডলবি থিয়েটার মনোনীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…