চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারজয়ী প্রযোজক ৪৬ বছর ধরে কান উৎসবে

স্বপন আহমেদ স্বপন আহমেদ
১২:৫৩ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
বিনোদন
A A
জেরেমি থমাস

জেরেমি থমাস

কান থেকে চ্যানেল আই অনলাইনকে

জেরেমি থমাস, ‘দ্য লাস্ট এম্পায়ার’ ছবির অস্কারজয়ী প্রযোজক। তার ১৫টি চলচ্চিত্র কানের অফিসিয়াল সিলেকশনে দেখানো হয়। তার মতো হয়তো হাতে গোনা কয়েকজন প্রযোজক বেঁচে আছেন, যারা বিশ্বের সবচেয়ে সম্মানিত উৎসবে অংশগ্রহণ করতে পারছেন।

‘কানে একটি চুম্বক আছে, যা আমাকে এখানে টেনে নিয়ে আসে।’ গতকাল বুধবার রাতে কানের ওয়েলকাম পার্টিতে এসে বলছিলেন বিট্রিশ রেকর্ডেড পিকচারস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জেরেমি থমাস। ১৯৭১ সালে প্রথম তিনি এই উৎসবে উপস্থিত ছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ২১।

প্রায় ৪০ বছর আগে তিনি তার ‘ম্যারি ক্রিসমাস মিস্টার লরেন্স’ ছবির পরিচালক নাগিসা ওশিমাকে এই উৎসবে আবিষ্কার করেন। থমাস এবার  অন্য একজন জাপানি চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে কানে ফিরে এসেছেন। এই নির্মাতার নাম টাকাসি মাইক। তার ছবি ‘ব্লেড অব দ্য আমরটাল’ রয়েছে প্রতিযোগিতার বাইরে।

জানালেন, ১৯৭১ সালে প্রথম কানের প্রেমে পড়েন এই প্রযোজক। তারপর থেকে তিনি প্রতি বছর এখানে নিয়মিত, শুধু তার ছেলের জন্মের জন্য কেবল এক বছর অনুপস্থিত ছিলেন।

জেরেমি টমাস বলেন, ‘আমি প্রথম কানে এসেছিলাম ঋণ করে, পরে আমি এই দেনা শোধ করি। আমি কানকে প্রথম দর্শনে যা দেখেছি, সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। আমি এর  একটি অংশ হতে চেয়েছিলাম। ১৫টি ছবি নিয়ে কানে প্রতিযোগিতা করে প্রমাণ করেছি যে আমি পেরেছি।’

Reneta

সব উৎসব বাদ দিয়ে কান কেন? এমন প্রশ্ন করতেই তিনি বলেন, ‘এটি এমন একটি জায়গা, যেখানে সিনেমাটি শ্বাস নিতে পারে।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT