চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধারণ ব্যাটিংয়ে ৫ ম্যাচেই নাঈমের ৫০০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অবিশ্বাস্য ধারাবাহিকতায় ঢাকা প্রিমিয়ার লিগে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম। ৩৫ বছর বয়সী তারকার লেগেছে মাত্র ৫ ম্যাচ। ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা নাঈম এবারের আসরে সবার আগে পাঁচশ স্পর্শ করলেন। পেছনে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয় (৫ ম্যাচে ৪৫৭)।

প্রথম তিনটিতে নব্বইয়ের ঘরে আউট হওয়া নাঈম করেছেন টানা দুই সেঞ্চুরি। সোমবার ইউল্যাব মাঠে চিরাগ জনি ও নাঈমের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সকে বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

টাইগার্সের দেয়া ২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে রূপগঞ্জ ২৫৭ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। পরে ডাকওয়ার্থ ও লুইস মেথডে জয় পায় দলটি।

১৩০ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন একসময় জাতীয় দলের হয়ে খেলা নাঈম। লিগে তার পাঁচটি ইনিংস যথাক্রমে ৯২, ৯৫, ৯১, ১২৪ ও ১১৪* রানের।

১০৯ বলে ১২২ রান করে আউট হন জনি। মারেন আটটি চার ছয়টি ছক্কা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে টাইগার্স। লিগে আরেক ধারাবাহিক ব্যাটার জাকির হাসান ৯১ রানে আউট হন। ভারতীয় ক্রিকেটার অপরাজিৎ বাবা করেন ৭২ রান।

Reneta

মাশরাফী বিন মোর্ত্তজা, নাবিল সামাদ ও শফিউল ইসলাম নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএল-২০২২ঢাকা প্রিমিয়ার লিগ-২০২২নাঈম ইসলামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT