চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধারণ নির্ভরতায় শান্তর প্রথম সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তামিম ইকবাল সুযোগ হাতছাড়া করলেও ভুল করেননি নাজমুল হোসেন শান্ত। অসাধারণ নির্ভরতা ও সতর্কতায় আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর বয়সী এ তরুণ তুলে নিয়েছেন প্রথম সেঞ্চুরি। টেস্টে আগে এ বাঁহাতি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৭১ রানের।

শান্ত শতক পূর্ণ করেন ২৩৫ বলে। তিন অঙ্ক ছোঁয়ার পথে মারেন ১২টি চার ও একটি ছক্কা।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তামিমের ৯০ ও শান্তর অপরাজিত ১২৬ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩০২ রান।

অধিনায়ক মুমিনুল হক অপরাজিত আছেন ৬৪ রানে। তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৫০ রান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ৯০ রান করে আউট হন। বাঁহাতির ১০১ বলের ইনিংসে চারের মার ১৫টি।

দলীয় ৮ রানে ওপেনার সাইফ হাসান সাজঘরে ফেরার পর জুটি বেঁধেছিলেন তামিম-শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৪৪ রান। মুমিনুলকে নিয়ে আরেকটি বড় জুটির দিকে হাঁটছেন শান্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্ডিনাজমুল হোসেন শান্তবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT