রাজনীতি

রাজধানীতে ন্যাশনাল পিপলস যুব পার্টির ঈদসামগ্রী বিতরণ

চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা সংবাদ বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নতুন সংবাদ প্যাকেজ বিতরণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টি।

শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন।

সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম সুমন বলেন, দেশে পরিচ্ছন্ন রাজনীতির অভাব উপলব্ধি হচ্ছে, রাজনীতিতে রাজনীতিবিদদের কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, নিজেদের স্বার্থ ত্যাগ করে রাজনীতিবিদদের সকলেরই জনগণের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তারিকুল ইসলাম সুমন আরো বলেন, রাজনীতিবিদদের প্রধান কাজ হচ্ছে দেশের ভাবমূর্তিকে সুশৃংখল রাখার লক্ষ্যে কাজ করা। সকল শ্রেণি পেশার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করা। এ সময় প্রত্যেকটি রাজনৈতিক দলকে দুস্থ ও অসহায় মানুষদের সাহায্য করার আহব্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাপ্পি, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য মোঃ আলাউদ্দিন, মোশারফ হোসাইন, শান্ত, ইকবাল হোসাইন প্রমুখ।

বিষয়:ন্যাশনাল পিপলস যুব পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…