স্পোর্টস

অল্পের জন্য ব্রোঞ্জও হাতছাড়া

অল্পের জন্য ব্রোঞ্জও হাতছাড়া

ফাইল ছবি

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ভাল শুরু করেও শেষ পর্যন্ত মেয়েদের কম্পাউন্ডের দলগত ইভেন্টের ব্রোঞ্জ পদক নির্ধারণী লড়াইয়ে ইরানের সঙ্গে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে ইরানের জয়টা ২২৯-২১৭ ব্যবধানে।

কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে ২২৪-২২২ পয়েন্টে হারায় মেয়েরা। এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোন ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলেও ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। ভারত জিতে যায় ২২৮-২১৩ ব্যবধানে। সেমির পর ব্রোঞ্জের লড়াইয়েও নিজেদের মেলে ধরতে পারল না তারা।

রিকার্ভ ও কম্পাউন্ডের ছেলেদের দলগত দুই ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে সাউথ কোরিয়ার জয় ৬-০ সেটে। ফলে ২৩২-২২২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ছেলেরাও।

বৃহস্পতিবার দলগত রিকার্ভের ছেলে ও মেয়ে দুই বিভাগের সোনা জিতেছে সাউথ কোরিয়া। আর সাউথ কোরিয়াকে ২৩০-২২৭ পয়েন্টে হারিয়ে মেয়েদের কম্পাউন্ডের দলগত সোনা জিতেছে ভারত।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…