চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকের জন্য নেইমার-এমবাপেকে ছাড়বে না পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি গণমাধ্যম লেকিপের ভাষ্যমতে, ফিফার অন্তর্ভুক্ত নয় এমন টুর্নামেন্টের জন্য দলের দুই সেরা তারকা নেইমার ও কাইলিয়ান এমবাপেকে খেলার জন্য ছাড়বে না ফুটবল ক্লাব পিএসজি। বিষয়টি নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও ব্রাজিলিয়ান ফেডারেশনের (সিবিএফ) সঙ্গেও কথা বলেছে পিএসজি।

লেকিপের খবর সত্যি হলে টোকিও অলিম্পিকে দেখা যাবে না বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম দুই সেরা ফুটবলারকে!

২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক। তার খানিকটা আগেভাগেই শুরু হয়ে যাবে ফুটবল ইভেন্ট। এর আগে আবার জুনে শুরু হবে ২০২০ ইউরো ও কোপা আমেরিকার আসর। নিজ নিজ জাতীয় দলের হয়ে আবার ইউরো ও কোপা আমেরিকায় অংশ নেবেন এমবাপে-নেইমার।

ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শেষ হয়ে আরেক মৌসুম শুরুর আগে ফুটবলাররা হয় বিশ্রামে থাকেন নয়তো জাতীয় দলের হয়ে খেলা নিয়ে ব্যস্ত থাকেন। এখন একইসঙ্গে যদি ইউরো-কোপা আমেরিকা ও অলিম্পিক খেলতে হয় এমবাপে-নেইমারকে, তাহলে দু’জনে বিশ্রামের সময়টা পাবেন কম, শঙ্কা থাকবে চোটে পড়ার। দলের সেরা ফরোয়ার্ডদের তাই সেই সুযোগটা দিতে চায় না পিএসজি। দু’জনকে অলিম্পিক দল থেকে বাইরে রাখার আহ্বান জানিয়ে তাই ব্রাজিল ও ফ্রান্সের ফেডারেশনকে চিঠি দিয়েছে পিএসজি।

পিএসজির ডাকে কতটুকু কাজ হবে সেটা এখনই বলা যাচ্ছে না। ব্রাজিল এরইমধ্যে ঘোষণা দিয়েছে নেইমারকে অধিনায়ক বানিয়ে অলিম্পিকের সোনা ধরে রাখার মিশনে নামতে চায় তারা। অন্যদিকে এমবাপেও নাছোড়বান্দা। ক্লাবকে জানিয়ে রেখেছেন, ফ্রান্সকে অলিম্পিকের সোনা এনে দিতে যেকোনো মূল্যে খেলবেন তিনি।

নেইমারের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটা না জানা গেলেও এমবাপের গোঁয়ার্তুমিতে শেষ পর্যন্ত কাজ হতে পারে বলে জানিয়েছে লেকিপে। এমনিতেই পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে বসেননি ২০ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আবার রিয়াল মাদ্রিদের মত বড় বড় ক্লাবগুলো ওঁত পেতে বসে আছে এমবাপেকে দলে টানার জন্য। ভবিষ্যতের সেরা খেলোয়াড়টিকে দলে রেখে দেয়ার জন্য হয়তো খানিকটা ছাড়ই দেবে প্যারিসের জায়ান্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ টোকিও অলিম্পিকনেইমার-এমবাপেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT