বিনোদন

অর্পিতার জমকালো ঈদ পার্টিতে বলিউড তারকাদের মেলা

অর্পিতার জমকালো ঈদ পার্টিতে বলিউড তারকারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্পিতার ঈদ পার্টিতে বলিউডের বিভিন্ন তারকা উপস্থিত ছিলেন, যারা বিভিন্ন পোশাকে সাজানো ছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি ঈদেই সালমানের বাড়িতে করা হয় জমকালো পার্টির আয়োজন। সেখানেই উপস্থিত হন বলিউড তারকারা। তবে এবার সালমানের বাড়িতে ঈদ পার্টি হয়নি। সালমানের বদলে পার্টি দিয়েছেন অর্পিতা খান ও আয়ুশ শর্মা।

সালমান খানের বোন অর্পিতা খান ঈদের পার্টি ছিল তারকা খচিত। হাজির হয়েছিলেন বলিউডের একাধিক তারকা দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, সালমান খান, করণ জোহর, কারিশমা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি এবং সোনাক্ষী সিনহা প্রমুখ। পার্টিতে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

অর্পিতার ঈদ পার্টিতে বলিউড তারকাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক পার্টিতে কঙ্গনা-করণ-দীপিকাকে হাজির হতে দেখে অবাক হয়েছেন ভক্তরা। কঙ্গনার সঙ্গে দীপিকা ও করণ জোহরের সাপে-নেউলে সম্পর্কের কথা সবার জানা। তাই এক নেটিজেন রসিকতা করে কমেন্ট করেছেন, ‘মারপিট না চালু হয়ে যায়!’

অর্পিতার জমকালো ঈদ পার্টিতে বলিউড তারকাদের মেলা

পার্টিতে কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে প্রবেশ করেছেন। এতে দুজনের বিচ্ছেদের গুঞ্জনও উড়ে গেছে।

বিষয়:অর্পিতা কঙ্গনা করণ জোহর কিয়ারা আদভানি দীপিকা সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…