চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধশত বর্ষী বিশ্বরেকর্ড স্পর্শ করল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
কাপ্তাই লেক। ছবি: গেটি ইমেজেস

কাপ্তাই লেক। ছবি: গেটি ইমেজেস

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া লা লিগায় প্রথম তিন ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ছিল মাত্র পাঁচ পয়েন্ট। নিষেধাজ্ঞার কারণে রোববারের ম্যাচেও ছিলেন না সিআর সেভেন। তবে এবার আর পা ফসকায়নি লস ব্লাঙ্কোসদের। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল।

চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রিয়াল। হেরেও এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে সোসিয়েদাদ। ১০ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে দ্বিতীয় স্থানে। সবার উপরে বার্সেলোনা, ১২ পয়েন্ট তাদের।

এদিন দারুণ একটি রেকর্ড গড়েছে রিয়াল। সোসিয়েদাদের মাঠেই গত বছরের ৩০ এপ্রিল বেলের গোলে ১-০তে জিতেছিল রিয়াল। পরে সব প্রতিযোগিতা মিলিয়ে জিদানের দল গোল করল টানা ৭৩ ম্যাচে! টানা সর্বোচ্চ ম্যাচে গোলের বিশ্বরেকর্ড ছোঁয়া হল তাতেই। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ক্লাব সান্তোসের দখলে ছিল রেকর্ডটি। পেলের জাদুকরী সময়ে ১৯৬৩ সালে ব্রাজিলের ক্লাবটি গোল করেছিল টানা ৭৩ ম্যাচে! রিয়াল সেই বিশ্বরেকর্ডে ভাগ বসাল।

বিশ্বরেকর্ডের পথে আগে বার্সেলোনার গড়া টানা ৪৪ ম্যাচে গোলের স্প্যানিশ রেকর্ডটিও কেড়ে নিয়েছিল রিয়াল। পরে কেড়ে নিয়েছে বায়ার্ন মিউনিখের টানা ৬১ ম্যাচে গোলের ইউরোপিয়ান রেকর্ডও। এবার সান্তোসেরটা দখলে এল। টানা ৭৩ ম্যাচের রেকর্ডের সময় সান্তোসের গোলসংখ্যা ছিল ২৪৫। রিয়াল অবশ্য পিছিয়ে, সময়টাতে মোট ২০০ গোল তাদের। যার ৪৯ গোলই রোনালদোর। আর ৮৫টি ছিল পেলের।

সোসিয়েদাদের মাঠে শুরু থেকেই ছোট ছোট পাসে বল দখলে রেখে আক্রমণে গেছে রিয়াল। খেলোয়ারদের মধ্যে বোঝাপড়াটা ছিল দারুণ। যার ফসল ১৯ মিনিটেই ঘরে তুলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে সার্জিও রামোসের পা থেকে বল পেয়ে জোড়াল শটে গোল আদায় করে নেন বোরজা মায়োরাল।

পাল্টা গোলে জবাব দিতে সোসিয়েদাদের সময় লেগেছে নয় মিনিট। রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের ভুলে ওদরিওজোলার পাস থেকে ২৮ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান কেভিন রদ্রিগেজ।

Reneta

সোসিয়েদাদ ব্যবধানটা বাড়তে পারতো ৩৫ মিনিটেই। সমতা ফেরানো গোলদাতা রদ্রিগেজের শট রিয়ালের বারে লেগে ফিরে এসেছে। সেখান থেকে দারুণ এক পাল্টা আক্রমণ শানিয়ে উল্টো নিজেদের পক্ষে ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে রিয়াল। মায়োরেলের জোড়াল শট ঠেকাতে যেয়ে রদ্রিগেজ নিজেদের জালে জড়িয়ে দিলে স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্লাঙ্কোসরা।

প্রতিদ্বন্দ্বীতার ফুটবলে এদিন মানবতাও দেখিয়েছেন ফুটবলাররা। ম্যাচের ৩০ মিনিটে একজন ক্যামেরাম্যান পা পিছলে আহত হলে নিশ্চিত আক্রমণের সুযোগ থাকা স্বত্তেও দ্রুত খেলা থামিয়ে দেন রিয়ালের খেলোয়াড়রা। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

রিয়ালের তৃতীয় গোলটি এসেছে গোল খরায় ভুগতে থাকা গ্যারেথ বেলের পা থেকে। নিজেদের অর্ধ থেকে দেওয়া ইস্কোর ক্রস প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়িয়ে মৌসুমে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নিয়েছেন ওয়েলস তারকা।

ম্যাচের ৮৩ মিনিটে চতুর্থ গোলটিও পেতে বসেছিল রিয়াল। কাসেমিরোর পাস থেকে মার্কো আসেনসিওর শট জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল করে দিলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জিদানের শিষ্যদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগা ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT