অর্থমন্ত্রী বললেন ‘সিম্পলি ননসেন্স’

পৌর নির্বাচনে আওয়ামী লীগ জোর করে জিততে চায় বিএনপির এমন মন্তব্যকে ‘সিম্পলি ননসেন্স’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হবে বলে তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না করে বিএনপি ও খালেদা জিয়া যে নির্বুদ্ধিতা করেছে এখন তার প্রায়শ্চিত্ত করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





